মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় অলি উল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে ৫’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বারইয়ারহাট পৌরসভার হানিফ কাউন্টারের সামনে থেকে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অলি উল্লাহ কক্সবাজার জেলার কক্সবাজার সদর মডেল থানার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের সামনে চেক পোস্ট বসানো হয়। এসময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসা (ঢাকা-মেট্রো-ব-১৫-১২০৪) তল্লাশি চালিয়ে যাত্রী সেজে বসে থাকা অলি উল্লাহ’র প্যান্টের পকেট থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে অলি উল্লাহকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’


