খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু ত্রিপুরা (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিনয় ত্রিপুরা নামের আরও এক শিক্ষার্থী আহত হয়েছে।
নিহত শিক্ষার্থী ৯ মাইল গ্রামের বাসিন্দা সুপেন ত্রিপুরা ছেলে। সে ৯ মাইল জুনিয়র স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মিশু ও বিনয় ত্রিপুরা আম পাড়তে গাছে ওঠে। অসাবধানতাবশত আম গাছের একটি ঢাল বিদ্যুতের সংস্পর্শে এলে মিশু ত্রিপুরা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে।


