By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের “মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক”
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের “মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক”
জনপথজেলা উপজেলাপ্রতিষ্ঠান ও সংগঠনশহর থেকে দূরে

পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের “মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক”

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১৮ at ৫:৩৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ উন্নত চিকিৎসার আশায় ছুটে আসেন চট্টগ্রাম শহরে। অচেনা শহর, ভাষার ভিন্নতা, আর্থিক টানাপোড়েন আর সঠিক তথ্যের অভাবে এসব অসহায় মানুষগুলোকে পোহাতে হয় অন্তহীন দুর্ভোগ। বিশেষ করে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে রোগীর পরিবারের অবর্ণনীয় অসহায়ত্ব ও অনিশ্চয়তা চোখে পড়ার মতো। পাহাড় ও সমতলের এই মানবিক সংকটকে দূর করতে এবং আর্তমানবতার সেবায় একঝাঁক স্বেচ্ছাসেবী ও তরুণদের প্রাণের মেলবন্ধনে ২০২৫ সালের ৬ জুন কাপ্তাই উপজেলাধীন রাইখালীতে প্রতিষ্ঠিত হয় সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণ সেবামূলক সংগঠন “মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক”। আগামী ৫ জুন ২০২৬ তারিখ শুক্রবার সংগঠনটি পদার্পণ করতে যাচ্ছে তার সফল কর্মমুখর এক বছরে। প্রথম বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদানের লক্ষ্য নিয়ে সংগঠনটি এখন এক অনন্য মাইলফলক স্পর্শ করার অপেক্ষায়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের চিকিৎসাধীন অসহায় রোগীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেবল রক্তদাতা খুঁজে দেওয়া নয়, বরং রোগী ও রক্তদাতার মাঝে এক বিশ্বস্ত মানবিক সেতু হয়ে দাঁড়িয়েছে এই সংগঠন।

জানা যায়, কোনো সদস্য রক্তদানে অসমর্থ হলে সংগঠনটি দ্রুত বিকল্প রক্তদাতার ব্যবস্থা করে রোগীর জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালায়। প্রতিষ্ঠাকাল থেকে গত ১৭ মে ২০২৬ পর্যন্ত সংগঠনটি সফলভাবে ৩৬৯ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে দরিদ্র রোগীর পরিবার রক্তদাতার যাতায়াত খরচ দিতে অপারগ হলে, সংগঠনের নিজস্ব তহবিল থেকেই সেই ব্যয়ভার বহন করা হয়, যা বর্তমান সমাজে এক অনন্য দৃষ্টান্ত। রক্তদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ পর্যন্ত ৬টি সফল ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেছে সংগঠনটি। এসব ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১৮০০ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়ার পাশাপাশি রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতন করা হয়েছে। ১ম ক্যাম্পেইন (৩ অক্টোবর২০২৫) রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম তিনছড়ি তনচংগ্যা পাড়ায়।​ ২য় ক্যাম্পেইন (২৬ অক্টোবর ২০২৫) রাইখালীর ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহার (কঠিন চীবর দান উপলক্ষে)। ৩য় ক্যাম্পেইন চট্টগ্রাম শহরের চাঁদগাঁও সার্বজনীন বৌদ্ধ বিহারে (সিএইচটি ব্লাড ডোনার গ্রুপের যৌথ উদ্যোগে)।​

৪র্থ ক্যাম্পেইন (১২ ডিসেম্বর ২০২৫) বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন বেতছড়া গ্রামে।​ ৫ম ক্যাম্পেইন (১২ এপ্রিল ২০২৬) রাঙামাটি সদর উপজেলার দীঘলছড়ি গ্রামে।​ ৬ষ্ঠ ক্যাম্পেইন (১মে ২০২৬) বান্দরবান সদর উপজেলা খৈয়াপাড়া জনকল্যাণ বৌদ্ধ বিহার। শুধু রক্তের বুকেই সীমাবদ্ধ থাকেনি ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’। সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে গত বছরের ২০ আগস্ট কাপ্তাইয়ের রাইখালীর ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি” পালন। গত ২২ আগস্ট ২০২৫ তারিখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত এক রোগীকে চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে সংগঠনটি। এছাড়া, তীব্র শীতে আর্তমানবতার পাশে দাঁড়াতে তাদের ৪র্থ ক্যাম্পেইন চলাকালীন প্রায় ২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বর্তমানে সংগঠনটিতে শিক্ষার্থীসহ প্রায় ১২০ জন স্বেচ্ছাসেবী সদস্য রাত-দিন কাজ করে যাচ্ছে। মানবিকতার এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আগামী ২১, ২২ ও ২৩ মে ২০২৬ তারিখে বান্দরবানের আলীকদম পাহাড় ভাঙ্গা গ্রাম এবং ৯নং কুরুক পাতা ইউনিয়ন সীমান্তবর্তী হাম (Measles) আক্রান্ত দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও জরুরি ওষুধ প্রদানের লক্ষ্যে একটি বৃহৎ মেডিকেল ক্যাম্পেইনের জোরালো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।​ আগামী ৫ জুন ২০২৬ তারিখ শুক্রবার সংগঠনের ১ম বর্ষপূর্তি ও স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানকে সফল করতে সমাজের সর্বস্তরের হিতৈষী, সমাজসেবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক উপস্থিতি, পরামর্শ এবং আর্থিক ও মানসিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। উদ্যোক্তারা জানান, তরুণদের এই মানবিক প্রয়াসকে টিকিয়ে রাখতে এবং পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা এখন সময়ের দাবি। তরুণদের এই নিবেদিত পথচলা অব্যাহত থাকলে আগামী দিনে পার্বত্য অঞ্চলের চিকিৎসা সংকটে থাকা মানুষগুলো এক নতুন আশার আলো দেখবে—এমনটাই প্রত্যাশা সুধীসমাজের।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত

কক্সবাজার জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি

‘মানব সেবা ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ’

চবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম

টেগ্গড পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের "মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক"

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম
পরবর্তী সংবাদ চবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ১৮, ২০২৬
কক্সবাজার জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে স্বাস্থ‍্য মে ১৮, ২০২৬
‘মানব সেবা ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ’
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ মে ১৮, ২০২৬
চবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?