By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সকাল ১০:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবিতে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চাকসুর আলোচনা সভা অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবিতে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চাকসুর আলোচনা সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবিতে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চাকসুর আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১৮ at ১১:৩৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে “ফারাক্কা বাঁধ: আধিপত্যবাদের নির্মম গ্রাসে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা সোমবার (১৮ মে) দুপুর ২:৩০টায় চবি সেন্ট্রাল লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ফারাক্কা বাঁধ ইস্যু দীর্ঘমেয়াদী একটি অমীমাংসিত বিষয়। বাংলাদেশের মানুষের জন্য ফারাক্কা বাঁধ ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফারাক্কা আপাত দৃষ্টিতে একটি বাঁধ আর পানির ইস্যু দেখলেও আসলে এটা ভূ-রাজনৈতিক বড় একটি বিষয়। ভারত এটাকে ব্যবহার করে আধিপত্যবাদ জিইয়ে রেখেছে। ভারত কলোনিয়াল মানসিকতা পোষণ করে। এজন্য পানি থেকে শুরু করে সবকিছু দিয়ে নিজের আধিপত্য ধরে রাখতে চায়। যার কারণে আমরা যখন চাই তখন পানি পাই না, আবার যখন দরকার হয় না তখন পানি উপচে পড়ে।

তিনি আরও বলেন, ভারতের সাথে আমরা অসম সম্পর্কের মধ্যে রয়েছি। ভারতের সাথে আমাদের একমুখী যোগাযোগ কার্যকর রয়েছে। এর কারণ হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, সরকারের সাথে সরকারের সম্পর্ক হয়েছে। ভারতকে যেমন আমাদের প্রয়োজন রয়েছে, তেমনিভাবে বাংলাদেশকে ভারতের প্রয়োজন রয়েছে, এটা বুঝতে হবে। তিনি বাংলাদেশের ফরেন পলিসি যথাযথভাবে নির্ধারণ এবং কার্যকর করার আহ্বান জানান। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন৷

বিশেষ অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী সবাইকে শুভেচ্ছা জানান। এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ফারাক্কার ইস্যুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের ইতিহাস চর্চা করতে হবে। ভারতের আগ্রাসী মনোভাব অনেক আগ থেকেই আমাদের ওপর শুরু হয়েছে। যার কারণে তারা ফারাক্কা ইস্যুসহ নানাভাবে আধিপত্য দেখাতে চায়। এ ফারাক্কা নিয়ে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কথা বলেছিলেন। আজকে উনার মতো নেতা প্রয়োজন। তিনি সবাইকে অধিকার সচেতন হওয়ার আহ্বানা জানান এবং ধন্যবাদ জানান।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায় এবং আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন। চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ। আলোচনা সভায় চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাকসু কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন বাংলাদেশী হজযাত্রী, ১৮ হজযাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

উখিয়ায় মালবাহী পিকআপের চাপায় আহত ৬, শিশু নিহত

‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’

কোন এলাকায় কীভাবে কাজ, নারী এমপিদের নির্দেশনা প্রধানমন্ত্রীর

টেগ্গড চবিতে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চাকসুর আলোচনা সভা অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কোন এলাকায় কীভাবে কাজ, নারী এমপিদের নির্দেশনা প্রধানমন্ত্রীর
পরবর্তী সংবাদ ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন বাংলাদেশী হজযাত্রী, ১৮ হজযাত্রীর মৃত্যু
জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড ৩ মে ১৯, ২০২৬
লোহাগাড়ায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৯, ২০২৬
নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
খেলা মে ১৯, ২০২৬
উখিয়ায় মালবাহী পিকআপের চাপায় আহত ৬, শিশু নিহত
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?