By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবিতে জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে ‘বরণ ও বিদায় ২০২৬’ অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবিতে জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে ‘বরণ ও বিদায় ২০২৬’ অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবিতে জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে ‘বরণ ও বিদায় ২০২৬’ অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১৯ at ৬:৫৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী গবেষক ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টায় কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. রেজাউল আজিম।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান নবীনদের স্বাগত জানিয়ে বলেন, জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি গৌরবময় স্থান। এখানকার বিদায়ী গবেষকদের অভিজ্ঞতা এবং নবীনদের নতুন চিন্তার সমন্বয়ে দেশের উচ্চতর গবেষণা ও একাডেমিক ক্ষেত্র আরও সমৃদ্ধ হবে। তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর এ সেন্টারের নাম পরিবর্তন করেছি। অনেক আলাপ-আলোচনার প্রেক্ষিতে এ গবেষণা সেন্টারকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। সত্যিকার অর্থে যাতে গবেষণা সেন্টার হিসেবে সবাই গবেষণা করতে পারে এবং পরিচিত পায় সেই লক্ষ্যে কাজ করেছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন আপনারা জামাল নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এবং নামকরণ করা একটি প্রতিষ্ঠানে পড়াশোনা বা গবেষণা করছেন। এজন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে গবেষণা করবেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এ প্রতিষ্ঠানের এম্বাসাডর। দেশে-বিদেশে সুনামের সাথে কাজ করবেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, বিশিষ্ট বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম খুবই চমৎকার মানুষ ছিলেন। বিজ্ঞানের পাশাপাশি সমাজবিজ্ঞান সম্পর্কেও উঁনার খুব ভালো জ্ঞান ছিল। বিজ্ঞানে পদার্থ ও গণিতের গুরুত্ব অনেক বেশি। গণিতের সাথে অনেক কিছুই জড়িত রয়েছে। তিনি বলেন, আমরা এ গবেষণা কেন্দ্রকে ভালো মানের গবেষণা কেন্দ্রে পরিণত করার চেষ্টা করেছি। আরও যা যা করা লাগে আমরা করবো। তিনি শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি সকল শিক্ষার্থীর এবং গবেষণা কেন্দ্রের সফলতা কামান করেন। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন নবীনদের শুভেচ্ছা ও স্বাগত জানান এবং বিদায়ীদের শুভ কামনা জানান। তিনি বলেন, আপনারা এমন একটি গবেষণা কেন্দ্রে পড়াশোনা করতে পেরে সৌভাগ্যবান বলে মনে করি। আপনারা জামাল নজরুল ইসলামের লিগ্যাসি বহন করছেন। তিনি শিক্ষার্থীদের মৌলিক ও প্রায়োগিক গবেষণায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. রেজাউল আজিম অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিজ্ঞান ও গবেষণার প্রসারে এই কেন্দ্রটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের মেধা ও বিদায়ীদের অভিজ্ঞতা—উভয়ই এই কেন্দ্রের অগ্রযাত্রাকে সচল রাখবে বলে মনে করেন তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার নাসির উদ্দিন চৌধুরী, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাইমুল ইসলাম এবং নবীনদের মধ্যে বক্তব্য রাখেন আলফাজ উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গবেষণা কেন্দ্রের শিক্ষার্থী রুপা রানী দাস। অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া নবীনদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার নাসির উদ্দির চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কাপ্তাইয়ে নারী তবলা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠান ধারন, তবলায় পুরুষের পাশাপাশি আগ্রহী হচ্ছে নারীও

জেলায় চাহিদার চেয়ে পশু বেশি, উদ্বিগ্ন খামারীরা

ঈদের আনন্দে স্যামসাং-এর বিশেষ উপহার: থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক অফার

চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির নির্দেশ এসপি মাসুদের

টেগ্গড চবিতে জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে 'বরণ ও বিদায় ২০২৬' অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদের আনন্দে স্যামসাং-এর বিশেষ উপহার: থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক অফার
পরবর্তী সংবাদ জেলায় চাহিদার চেয়ে পশু বেশি, উদ্বিগ্ন খামারীরা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে নারী তবলা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠান ধারন, তবলায় পুরুষের পাশাপাশি আগ্রহী হচ্ছে নারীও
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ১৯, ২০২৬
জেলায় চাহিদার চেয়ে পশু বেশি, উদ্বিগ্ন খামারীরা
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৯, ২০২৬
চবিতে জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে ‘বরণ ও বিদায় ২০২৬’ অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ১৯, ২০২৬
ঈদের আনন্দে স্যামসাং-এর বিশেষ উপহার: থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক অফার
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রযুক্তি মে ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?