By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ১১:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবিতে আইকিউএসির উদ্যােগে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উদযাপন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবিতে আইকিউএসির উদ্যােগে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উদযাপন
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবিতে আইকিউএসির উদ্যােগে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উদযাপন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/২১ at ১১:৪২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর কোয়ালিটি অ্যাসুরেন্স শাখার নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ (World Intellectual Property Day 2026) উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে ‘Intellectual Property Rights: Linking Sports, Arts and Science’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস শুধুমাত্র খেলাধুলা, শিল্পকলা ও বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। সবকিছুর মধ্যেই মেধাস্বত্ব রয়েছে। বিশেষ করে পেটেন্ট, ট্রেডমার্ক, লোগো ও ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ক্ষেত্রে আইপি গুরুত্বপূর্ণ। যার যে যোগ্যতা, দক্ষতা রয়েছে, তাকে সেই প্রাপ্য সম্মান ও মূল্যায়ন করতে হবে। নতুবা পরবর্তী প্রজন্ম উদ্ভাবনী কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তিনি বলেন, আমরা অনেক সফটওয়্যার, বই এবং ডিজাইন ব্যবহার করি, যা কপি করা। এমনটি করা উচিত নয়। কপি করার সংস্কৃতি বন্ধ করতে পারলে উদ্ভাবনী আইডিয়া বাড়বে এবং পরবর্তী প্রজন্ম আগ্রহ নিয়ে কাজ করবে। তিনি সেমিনারের সফলতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, মেধাস্বত্ব সম্পর্কে আমাদের দেশের সবাই তেমন অবগত নন। আইপি হলো মূলত তিনটা বিষয়; কপিরাইট, ট্রেডমার্ক ও পেটেন্ট। প্রায়ই মূল লেখক বা কারিগরকে স্বীকৃতি না দিয়ে কপি করা হয়। বইপুস্তক, শীট ও লেখাসহ বিভিন্ন ক্ষেত্রে এটা হয়। এক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। মূল লেখক বা কারিগরকে স্বীকৃতি দিতে হবে। আবার ট্রেডমার্ড নকল করে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করছেন৷ মূল স্বত্ব একজনের সেটা নকল করে বহুজন এখন ব্যবসা করছেন। যেমন কুমিল্লার রসমালাই মূল একটা সেটা নকল এখন অনেকগুলো হয়েছে। আরেকটা হলো পেটেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। যার আবিষ্কার বা উদ্ভাবন তাকে অধিকার দিতে হবে। তিনি বলেন, আজকের সেমিনারে আইপি সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসবে, যা শিক্ষক-শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাজে আসবে। তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপি-ক্রনিকলস প্রধান গবেষক ও পরামর্শদাতা মাহুয়া জহুর (এলএলএম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এলএলএম ইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, তুরিন, ইতালি)। তিনি খেলাধুলা, শিল্পকলা এবং বিজ্ঞানের সাথে মেধা সম্পদ অধিকারের যোগসূত্র ও এর গুরুত্বের ওপর বিস্তারিত আলোকপাত করেন। মূল বিষয়ের ওপর আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর মো. মোর্শেদ মাহমুদ খান। সেমিনারে আরও বক্তব্য রাখেন চবি জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. রেজাউল আজিম।

বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এবং উদ্ভাবনী মেধার সুরক্ষায় মেধা সম্পদ আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি এবং চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

এর আগে সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে ব্যবসায় প্রশাসন অনুষদে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়— স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য!

চবি উপ-উপাচার্যের (একাডেমিক) সঙ্গে ইরান এম্বাসির কালচারাল কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ

আগামী শনিবার (২৩ মে) চবির অফিস খোলা থাকবে

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সেতুমন্ত্রীর বৈঠক

টেগ্গড চবিতে আইকিউএসির উদ্যােগে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উদযাপন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়— স্বরাষ্ট্রমন্ত্রী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে আইকিউএসির উদ্যােগে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উদযাপন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ২১, ২০২৬
ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়— স্বরাষ্ট্রমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মে ২১, ২০২৬
ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২১, ২০২৬
চবি উপ-উপাচার্যের (একাডেমিক) সঙ্গে ইরান এম্বাসির কালচারাল কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?