শফিউল আলম, রাউজান: তীব্র তাপদাহে জনসাধারণের স্বস্তি দিতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে,দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফী সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) এর নির্দেশক্রমে সারাদেশে চলছে শরবত বিতরণ কার্যক্রম। এরই ধারাবাহিকতায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান রশিদরপাড়া শাখার ব্যবস্থাপনায় পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১১ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজার এলাকায় পথচারীদের মাঝে এই শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় কমিটির সদস্যরা ডেকে ডেকে তৃষ্ণার্ত মানুষদের শরবত পান করান।
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কিনতে আসা ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও শিশুদের শরবত পান করে স্বস্তি পেতে দেখা যায়। প্রচণ্ড গরমে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয়রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম কোম্পানি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ হোসেন, সেলিম কোম্পানি, মোহাম্মদ বখতিয়ার হোসেন, মোহাম্মদ বাচা কোম্পানি, তছলিম উদ্দিন, খালেক কোম্পানি, রাসেল মিয়া রকি, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন মাইজভাণ্ডারী, নাজিমুদ্দিন,কাজী মুহাম্মদ আসলাম, সংগঠনের সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ওমর ফারুক,মুহাম্মদ ইউনুস সুমন, স্বপন বড়ুয়াসহ অনেকে।অতিথিরা বলেন, “মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করে তারা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”


