সাঈদ আল নোমান এমপি বলেছেন, ধর্ষণ প্রতিরোধে সামাজিক গণসচেতনতা বিশেষ করে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, মানবাধিকার ও সমাজকর্মী সহ সর্ব পেশাজীবী মহলকে এগিয়ে আসতে হবে|
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে যৌতুক, মাদক ও ধর্ষণ বিরোধী গণসচেতনতা ও লিফলেট বিতরণের মাস ব্যাপী কর্মসূচির প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান আরো বলেন, ধর্ষণকারীরা সমাজের ক্যান্সার এবং মানবিকতার শত্রু, তাদের প্রতিরোধ করা আমাদের ˆনতিক দায়িত্ব, বর্তমান সরকার দ্রুততম সময়ে শিশু রামিসা সহ সকল ধর্ষণের ঘটনার বিচার নিষ্পত্তি করে রায় বাস্তবায়ন করতে বদ্ধপরিকর| কোনক্রমেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলে তিনি নিশ্চিত করেন| মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী|
চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর ও সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ সাঈদ আল নোমান এমপির হাতে যৌতুক, মাদক ও ধর্ষণ বিরোধী প্রচারণার লিফলেট তুলে দেন| এসময় যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মীর হোসেন মাসুম, মহিলা সম্পাদিকা শামীমা আক্তার সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন| উল্লেখ্য, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বোচ্চ এক মাসের মধ্যে বিশেষ ট্রাইবুনালে সকল ধর্ষণের বিচার ও রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে মানববন্ধন, মত বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণের ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে|


