শফিউল আলম, রাউজান: মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সুলতানপুর শাখার শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী প্রচন্ড তাপদাহে শ্রমজীবি ও পথচারীদের মাঝে শরবত বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সুলতানপুর শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরন করা হয়।
৪ জুন (বৃহস্পতিবার) রাউজান ফকিরহাট বাজারে শ্রমজীবি ও পথচারীদের মাঝে শরবত বিতরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়কারী সাকিদুজ্জামান শফি, রাউজান উপজেলা খ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোঃ মিনহাজুল আবদীন। রাউজান সুলতানপুর শাখার সভাপতি মোঃ ইউসুফ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, সহ-সভাপতি শাহ আলম সওদাগর, সহ-সভাপতি গাজী মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ মনিরুল আলম, মোঃ মহরম, মোঃ সুমন, মোঃ ইমরানুল ইসলাম বাপ্পি, মোঃ মাসুম, মোঃ শাহরিয়ার আলম সানি সহ আরো অনেকে।


