মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): সাংস্কৃতিক সংগঠন “কাপ্তাই সুরের ধারার” শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ জুন) বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়। ধ্রুব পরিষদ বাংলাদেশের অধীনে স্বীকৃতি প্রাপ্ত কেন্দ্র হিসেবে কাপ্তাই সুরের ধারার প্রথম সঙ্গীত বিষয়ক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই সুরের ধারার সভাপতি প্রদীপ মল্লিক এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, ধ্রুব পরিষদ বাংলাদেশের পরীক্ষক ডাঃ উজ্জ্বল চক্রবর্তী, সঙ্গীত প্রশিক্ষক তপন কান্তি দাশ, প্রকৌশলী রিমন সাহা, আবৃত্তি প্রশিক্ষক অদিতি সাহা, সুরের ধারা সংগঠনের যুগ্ন সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক স্বপ্না মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তনচংগ্যা, সহ- অর্থ সম্পাদক সুমনা তনচংগ্যা প্রমুখ।
পরীক্ষায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, তবলা বিষয়ে শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। প্রথমবারের মতো কাপ্তাই সুরের ধারার আয়োজনে সঙ্গীত বিষয়ক এমন মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ছাত্রছাত্রী এবং অভিভাবকরা উচ্ছ্বসিত এবং আনন্দিত।


