By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ২:০৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মাসব্যাপী ফুটবল উন্মাদনার বিশ্বযাত্রা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > মাসব্যাপী ফুটবল উন্মাদনার বিশ্বযাত্রা
লিডখেলা

মাসব্যাপী ফুটবল উন্মাদনার বিশ্বযাত্রা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১১ at ১২:৫৬ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ফাতিমা ফালগুনী : চার বছরের প্রতীক্ষার অবসান| আর মাত্র কয়েক ঘণ্টা পরই মেক্সিকো সিটির কিংবদন্তি এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর, ২০২৬ ফিফা বিশ্বকাপের| যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ নানা কারণেই ইতিহাসের অংশ হতে যাচ্ছে| প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ|
মাঠের লড়াই শুরুর ৯০ মিনিট আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মাতাবেন চারবারের গ্র‍্যামি জয়ী পপ তারকা শাকিরা| তার সঙ্গে থাকবেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়, কল¤ি^য়ান তারকা জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাসহ আরও বেশ কয়েকজন শিল্পী| উদ্বোধনী আয়োজন শেষ হওয়ার পরই শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে সহ-¯^াগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা|
ফুটবল ইতিহাসের দিকে তাকালে ম্যাচটি ফিরিয়ে নেয় ২০১০ বিশ্বকাপের স্মৃতিতে| দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল| জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই লড়াই ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল|
বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকোর স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১টা) আবারও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল| তবে এবার ঘরের মাঠের সুবিধা পাচ্ছে মেক্সিকো| ৮০ হাজারের বেশি দর্শকের সমর্থন নিয়ে মাঠে নামবে ‘এল ত্রি’| একই সঙ্গে এস্তাদিও আসতেকা ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি বিশ্বকাপের (১৯৭০, ১৯৮৬ ও ২০২৬) উদ্বোধনী ম্যাচ আয়োজনের বিরল কীর্তি গড়তে যাচ্ছে|
অভিজ্ঞ কোচ হাভিয়ের আগুয়েরের অধীনে দারুণ ছন্দে রয়েছে মেক্সিকো| টানা আট ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছে দলটি| সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতেও তারা অস্ট্রেলিয়া, ঘানা ও সার্বিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে|
অন্যদিকে, দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফেরা দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি খুব একটা ¯^স্তিদায়ক নয়| কয়েকজন খেলোয়াড়ের ভিসা জটিলতা এবং অনুশীলনের সীমাবদ্ধতার কারণে দলটি পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারেনি| সাম্প্রতিক তিনটি প্রীতি ম্যাচেও জয়হীন ছিল ‘বাফানা বাফানা’রা|
দুই দলের মুখোমুখি চার দেখায় মেক্সিকো জিতেছে দুটি ম্যাচে, দক্ষিণ আফ্রিকার জয় একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে| গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র| নতুন ৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও প্রথমবারের মতো রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে|
সব মিলিয়ে বর্ণাঢ্য আয়োজন, নতুন ইতিহাসের হাতছানি আর বিশ্বসেরাদের লড়াইয়ে মেক্সিকো সিটির আকাশে আজ বাজবে ফুটবলের উৎসবের দামামা| উদ্বোধনী বাঁশির সঙ্গে শুরু হবে এক মাসব্যাপী বিশ্বকাপ উন্মাদনা, যেখানে কোটি কোটি সমর্থকের ¯^প্ন, আবেগ আর প্রত্যাশা মিলেমিশে রচনা করবে ফুটবল মহাকাব্যের নতুন অধ্যায়|

আপনি এটিও পছন্দ করতে পারেন

শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে দাপুটে জয়ে প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

ফুটবলার ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমানের সরকারের ৪র্থ একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

সুপ্রিম কোর্ট সচিবাল নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বাজেটে ইভি ও হাইব্রিডে বড় কর ছাড়, কোন গাড়ির দাম কমতে পারে, কোনগুলো বাড়বে?
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মাসব্যাপী ফুটবল উন্মাদনার বিশ্বযাত্রা
লিড খেলা জুন ১১, ২০২৬
বাজেটে ইভি ও হাইব্রিডে বড় কর ছাড়, কোন গাড়ির দাম কমতে পারে, কোনগুলো বাড়বে?
লিড ২ জুন ১১, ২০২৬
ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কক্সবাজার জুন ১১, ২০২৬
জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৯৬০ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার
শহর থেকে দূরে জুন ১১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?