শফিউল আলম, রাউজান : মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর আলীখীল ইউনিট শাখার শাখার ব্যবস্হাপনায়,শাখার অস্থায়ী কার্যালয়ে, গত ১৫ জুন সোমবার বাদে এশা, বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ফাতেহা শরীফ ও উত্তর আলীখীল পূর্ণাঙ্গ শাখা গঠন উপলক্ষে আলোচনা, কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
আয়োজিত মাহফিলে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান এয়াছিন নগর শাখার সভাপতি মুহাম্মদ খোরশেদুল আলম সওদাগর, মুহাম্মদ আজগর হোসেন টিপুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা খ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাষ্টার মুহাম্মদ আবু তৈয়ব, প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মাষ্টার মুহাম্মদ আনিসউল খান বাবর, মুহাম্মদ সাকিদুজ্জামান শফি, মুহাম্মদ মামুন মিয়া, মুহাম্মদ আলমগীর, উপস্থিত ছিলেন মুহাম্মদ জাফর সওদাগর, মুহাম্মদ আবদুল মাবুদ, মুহাম্মদ শাহীন,মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ আরফাত।
প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশন রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মাষ্টার মুহাম্মদ আনিসউল খান বাবর এর সভাপতিত্বে ও সমন্বয়ক মুহাম্মদ সাকিদুজ্জামান শফির পরিচালনায় মুহাম্মদ আবদুল মামুদ কে সভাপতি ও মুহাম্মদ নূরুল আলম সাধারণ সম্পাদক এবং আরফাত কে অর্থ সম্পাদক করে ১৭ জন বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ শাখা গঠন করা হয়।
পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী।


