শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়্পাাড়া ইউনিয়নের নেঅয়াপাড়া পথের হাট বাজার। নোয়াপাড়া পথের হাট বাজারে দু সহস্রাধিক ব্যবসা প্রতিষ্টান, ২৪ টি সরকারী বেসরকারী ব্যাংকের শাখা রয়েছে। দুটি বেসরকারী হাসপাতাল রয়েছে। নোয়াপাড়া পথের হাট বাজারের ব্যবসায়ীদের দোকানের ময়লা, হোটেল রেস্তোরার ময়লা বেসরকারী হাসপাতালের ময়লা আর্বজনা, পথের হাট কাচাঁ বাজারের ময়লা আর্বজনা পথের হাট বাজারের পূর্ব পাশে চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশে প্রতিদিন ফেলা হয়।
সড়কের পাশে বিশাল ময়লার স্তুপের দুর্গন্ধের মধ্যে পথের হাট বাজারের ক্রেতা বিক্রেতারা ও কাপ্তাই সড়ক দিয়ে বাস, সিএনজি চালিত অটোরিক্সা, কার-হাইস করে যাতায়াত কারী হাজার হাজার যাত্রীরা চলাচল করছে। কাপ্তাই সড়ক দিয়ে প্রতিদিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা, কর্মচারীরা চলাচল করে। নোয়াপাড়া পথের হাটে সড়কের পাশে ময়লার স্তুপের দুর্গন্ধে শিক্ষাথীরা চলাচল করছে। নোয়াপাড়া পথের হাট বাজারের পূর্ব পাশে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে বিশাল ময়লার স্তুপ থেকে দুর্গন্ধ ছাড়ালে ও তা দেখার কেউ নেই। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দে বলেন, প্রতিদিন ময়লার স্তুপের পাশ দিয়ে পায়ে হেটে স্কুল আসা যাওয়া করতে হয়। স্কুল আসা যাওয়ার সময়ে ময়লার দুর্গন্ধে পরণের ওড়না দিয়ে নাক চেপে ধরে স্কুলে আসা যাওয়া করছি। রাউজানের নোয়াপাড়া পথের হাট বাজারের পূর্ব পাশে কাপ্তাই সড়কের পাশে ময়লার স্তুপ সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন স্থানীয় বাসিন্দ্বা ও শিক্ষার্থীরা।


