সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ বিভিন্ন অপরাধে ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
১৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি এটিএম শিফাতুল মাজদার। তিনি বলেন- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপর পৌনে ২ টার সময় থানার একটি বিশেষ টিম উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জালালাবাদ ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র জিয়াবুল বশর, একই এলাকার হামিদ হোসেনের পুত্র আনোয়ার হোসেন।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১৪।
অপরদিকে পরোয়ানাভুক্ত ও সন্দিগ্ধ আরও ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলেন- পোকখালী ইউনিয়নের পুর্ব পোকখালী গ্রামের সহিদুল হকের স্ত্রী রাবিয়া বছরি, মুসলিম উদ্দিনের স্ত্রী জান্নাত আরা বেগম, মধ্যম পোকখালী গ্রামের মৃত কবির আহমদ সওদাগরের পুত্র মোঃ দেলোয়ার হোসেন প্রঃ বাশন্না ও ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী গ্রামের বদিউল আলমের পুত্র আনোয়ার হোসেন ও ফরিদুল আলমের পুত্র.মো: ইব্রাহিম।
গ্রেফতারকৃত আসামিদেরকে একইদিন দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং থানাকে মাদকমুক্ত রাখতে এবং যেকোনো ধরণের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন ওসি সিফাত।


