By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | সকাল ১১:৩৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বর্তমান বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > বর্তমান বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো
খেলা

বর্তমান বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/২০ at ১০:৪১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

‘সি’ গ্রুপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে শক্তির নিরিখে হাইতি ও স্কটল্যান্ডের চয়ে ব্রাজিল ও মরক্কোই এগিয়ে। সে ক্ষেত্রে এ দুই দলের জন্যই বেশি গোল করাটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই চ্যালেঞ্জ নিতে পারেনি ব্রাজিলকে ১-১ গোলে আটকে দেওয়া মরক্কো।

ম্যাচে ৭১ সেকেন্ডের মাথায় করা গোলকে পুঁজি করে শেষ পর্যন্ত স্কটিশদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আফ্রিকার দলটি। এবার বিশ্বকাপে এটাই প্রথম জয় মরক্কোর। প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে মরক্কো। স্কটল্যান্ডের ছয় শটের একটিও লক্ষ্যে ছিল না।

ব্রাজিলের সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরুর পর, এই জয়ে মরক্কোর পয়েন্ট হলো ৪। আর প্রথম ম্যাচে হাইতিকে হারানো স্কটল্যান্ড সমান দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ব্রাজিলের বিপক্ষে যে দুইজনের দারুণ বোঝাপড়ায় প্রথমে গোল পেয়েছিল মরক্কো, এখানেও সেই দিয়াস-সাইবারির জুটির নৈপুণ্যে ৭১ সেকেন্ডেই এগিয়ে যায় দলটি।

মাঝমাঠ থেকে আচমকা হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু বল বাড়ান ব্রাহিম দিয়াস, এবং চোখের পলকে রক্ষণে ভেঙে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন সাইবারি। দুই পাশে তাকিয়ে আর কাউকে দেখতে না পেয়ে, নিজেই জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসভি আইন্দহোভেনের এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ অভিষেকে ব্রাজিলের জালে বল পাঠানো ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড টানা দ্বিতীয় ম্যাচে পেলেন জালের দেখা। জাতীয় দলের হয়ে তার গোল হলো ১১টি।

এমন দারুণ শুরু পেয়েও, প্রথমার্ধে আর তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি মরক্কো। অধিকাংশ সময় পজেশন রেখে গোলের জন্য আরও চারটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সাইবারির আরেকটি প্রচেষ্টা একজনের গায়ে লেগে ক্রসবারে বাধা পায়। পরের মিনিটে তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার বিলাল এল কানুসের হেড ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্কটিশ গোলরক্ষক।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটের মতো এই অর্ধেও শেষ দিকে আক্রমণে একটু জোর দেয় স্কটল্যান্ড। তাতে প্রতিপক্ষের রক্ষণে কিছুটা চাপ দিতে পারলেও, মরক্কান গোলরক্ষকের পরীক্ষা নেওয়ার মতো কিছুই করতে পারেনি তারা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মরোক্কোর রেকর্ড ভেঙে, তুরস্ককে স্তব্ধ করে প্যারাগুয়ের নতুন ইতিহাস

কুনিয়া-ভিনির জাদুতে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

৯৬ বছরের রেকর্ড ছুঁয়ে ডেভিডের হ্যাটট্রিক, নাম তুললেন মেসির পাশে

ইতালি-বধ করা বসনিয়াকে গোলবন্যায় ভাসাল সুইজারল্যান্ড

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

টেগ্গড বর্তমান বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কুনিয়া-ভিনির জাদুতে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
পরবর্তী সংবাদ মরোক্কোর রেকর্ড ভেঙে, তুরস্ককে স্তব্ধ করে প্যারাগুয়ের নতুন ইতিহাস
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কবি-সাহিত্যিকদের আধুনিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি: আব্দুল হাই সিকদার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে সাহিত্য ও সংস্কৃতি জুন ২০, ২০২৬
মরোক্কোর রেকর্ড ভেঙে, তুরস্ককে স্তব্ধ করে প্যারাগুয়ের নতুন ইতিহাস
খেলা জুন ২০, ২০২৬
বর্তমান বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো
খেলা জুন ২০, ২০২৬
কুনিয়া-ভিনির জাদুতে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
খেলা জুন ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?