By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | দুপুর ১২:৩৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
জনপথজেলা উপজেলারাঙ্গামাটিশহর থেকে দূরে

কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি শহরের সমাজসেবা কার্যালয়ের পাশের কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার (২১ জুন) সকালে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীর মরদেহের নাম মুক্ত বড়ুয়া (২৮)। তিনি রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম অভিজিৎ বড়ুয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকার এক শিশু হ্রদের পানিতে লুঙ্গি পরিহিত অবস্থায় উপুড় হয়ে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মুক্ত বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত শুক্রবার ভোররাতে তিনি পরিবারের অগোচরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী জানান, সকালে এলাকার এক শিশু তাকে হ্রদে ভাসমান কিছু দেখার কথা জানায়। প্রথমে তিনি ধারণা করেছিলেন, পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা কাঠ বা বাঁশ সংগ্রহ করছেন কেউ। তবে ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিহত মুক্ত বড়ুয়ার স্বামী এর আগে তার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার সকালে রিজার্ভ মুখ এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

আলোচিত মাসুদ হত্যার আসামী সন্ত্রাসী আইয়ুব র‌্যাবের হাতে আটক

আজ বিশ্ব বাবা দিবস

বর্তমান বিএনপি সরকার একটি কৃষিবান্ধব সরকার : ভূমি প্রতিমন্ত্রী

লোহাগাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

টেগ্গড কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭
পরবর্তী সংবাদ আলোচিত মাসুদ হত্যার আসামী সন্ত্রাসী আইয়ুব র‌্যাবের হাতে আটক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আলোচিত মাসুদ হত্যার আসামী সন্ত্রাসী আইয়ুব র‌্যাবের হাতে আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২১, ২০২৬
কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২১, ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭
দেশে দেশে বিদেশ জুন ২১, ২০২৬
আজ বিশ্ব বাবা দিবস
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?