শফিউল আলম, রাউজান: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ৩নং চিকদাইর ইউনিয়ন শাখা-১-এর উদ্যোগে আহলে বায়তে রাসূল (দ.)-এর স্মরণে এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) শাহানশাহ হক ভাণ্ডারী দায়রা শরীফ সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সুমন। উদ্বোধক ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন।মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী। তিনি বলেন, “আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের জন্য কারবালার শিক্ষা অনুসরণ করতে হবে। হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত।”আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) আবরীর প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী, রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন মাইজভাণ্ডারী।
বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সমন্বয়ক আনিসউল খান বাবর, সাদিকুজ্জামান শফি, মামুন মিয়া, কাজী আসলাম উদ্দিন, মিনহাজুর আবেদীন,ইউসিবি ব্যাংক গহিরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সোহরাব। এছাড়া সংগঠনের উপদেষ্টা দিদারুল আলম, নুরুল হক, মো. শফিউল আলম, মো. মাহাবুল আলম, সংগঠনের সহ-সভাপতি খোরশেদুল আলম, সিনিয়র সদস্য মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ও মো. মানিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আরমান। মাইজভাণ্ডারী কালাম ও মিলাদ-কিয়াম পরিচালনা করেন শায়ের মুহাম্মদ মাসুদ পারভেজ। এর আগে সকালে মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


