By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ১০:৫৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
খেলা

মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না ক্রোয়েশিয়ার। সেই পরীক্ষায় উতরে গেছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা।

টরন্টোতে বুধবার (২৪ জুন) বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচে আন্তে বুদিমিরের একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে টানা দুই ম্যাচে হারায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার।

এদিন ম্যাচের শুরুতেই আক্রমণে উদ্যোগী ছিল ক্রোয়েশিয়া। দ্বিতীয় মিনিটে ইয়োসিপ স্তানিশিচের ক্রস থেকে লুকা মদ্রিচ হেড নিলেও বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। শুরুর দিকে দুই দলই শারীরিক লড়াইয়ে ব্যস্ত থাকলেও ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণ নেয় ক্রোয়েশিয়া। তবে পানামার সুশৃঙ্খল রক্ষণভাগের কারণে মাঝমাঠে জায়গা খুঁজে পাচ্ছিল না তারা। ফলে ক্রস ও লম্বা পাসের ওপর নির্ভর করতে হয় জ্লাতকো দালিচের দলকে।

১৮ মিনিটের পর লড়াই কিছুটা জমে ওঠে। আমির মুরিলোর নিচু ক্রস থেকে পানামা সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি। ২২ মিনিটে অধিনায়ক ক্রিস্তিয়ান মার্তিনেসের সঙ্গে ওয়ান-টু পাস খেলে এগিয়ে গিয়ে শট নেন মুরিলো, তবে সহজেই বল ধরে ফেলেন ডমিনিক লিভাকোভিচ।

এক মিনিট পর ম্যাচের সেরা সুযোগটি পায় পানামা। ডান দিক থেকে মুরিলোর নিখুঁত ক্রসে হেড করেন হোসে লুইস রদ্রিগেজ। কিন্তু লিভাকোভিচ দুর্দান্ত সেভ করে বল ক্রসবারে লাগিয়ে বিপদমুক্ত করেন।

এরপরও বলের দখল ধরে রাখলেও আক্রমণে ধার দেখাতে পারেনি ক্রোয়েশিয়া। ৩০ মিনিটে মদ্রিচের ফ্রি-কিক এবং ৩৬ মিনিটে আরেকটি সেট-পিস থেকেও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে মার্টিন বাতুরিনার শট গোলরক্ষক অরল্যান্ডো মসকেরা ঠেকিয়ে দিলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতিতে দুটি পরিবর্তন আনেন ক্রোয়েশিয়া কোচ দালিচ। আর সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৫৪ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। ডান প্রান্তে মার্কো পাশালিচের চমৎকার পাস ধরে এগিয়ে যান স্তানিশিচ। তার নিচু ক্রস গোলরক্ষকের সামনে দিয়ে চলে গেলে দূরের পোস্টে নিখুঁত টাইমিংয়ে পৌঁছে শরীর ছুঁইয়ে বল জালে জড়ান বদলি হিসেবে নামা আন্তে বুদিমির। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

গোলের তিন মিনিট পর ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল তারা। মদ্রিচের নিখুঁত পাসে একক সুযোগ পান মার্কো পাশালিচ। তবে মসকেরা দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। ফিরতি বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন পাশালিচ।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে পানামা। ৬৮ মিনিটে ক্রিস্তিয়ান মার্তিনেসের উদ্যোগে বক্সের ভেতরে একাধিক সুযোগ তৈরি হলেও ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা বারবার শট ব্লক করেন। পরে লিভাকোভিচও গুরুত্বপূর্ণ দুটি সেভ করে দলকে রক্ষা করেন।

শেষ ২০ মিনিটে ডান প্রান্ত দিয়ে আমির মুরিলোকে কেন্দ্র করে আক্রমণ চালাতে থাকে পানামা। ৭৯ মিনিটে কর্নার থেকে কার্লোস হার্ভের শট সাইড নেটে লাগে। যোগ করা সময়ে এরিক ডেভিসের ফ্রি-কিক সহজেই ধরে ফেলেন লিভাকোভিচ। যোগ করা তৃতীয় মিনিটে সমতায় ফেরার শেষ সুযোগ পায় পানামা। মুরিলোর নেয়া ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে তাদের প্রত্যাবর্তনের আশা শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত বুদিমিরের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। এই জয়ে নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখল ইউরোপের দলটি, আর লড়াই করেও টানা দ্বিতীয় ১-০ পরাজয়ে বিশ্বকাপ মিশন শেষ হলো পানামার।

ম্যাচটি ছিল ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ। জয়ের পর সতীর্থরা বিশেষ জার্সি পরে তাকে সম্মান জানান, যেখানে লেখা ছিল—‘ইনফিনিট লেগ্যাসি’।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া

রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল

হলান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

রেকর্ড গড়ে মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল মিশর

টেগ্গড মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল
পরবর্তী সংবাদ ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সীতাকুণ্ডে মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৪, ২০২৬
ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া
খেলা জুন ২৪, ২০২৬
মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
খেলা জুন ২৪, ২০২৬
রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল
খেলা জুন ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?