By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | দুপুর ২:০৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনীর মাধ্যমে প্রজন্মের সন্তানেরা মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা পাবে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শিক্ষা > মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনীর মাধ্যমে প্রজন্মের সন্তানেরা মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা পাবে
শিক্ষা

মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনীর মাধ্যমে প্রজন্মের সন্তানেরা মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা পাবে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২১/১২/০১ at ৮:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চবি জাদুঘরে মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী শুরু

মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর ও চবি বঙ্গবন্ধু চেয়ার এর যৌথ উদ্যোগে মাসব্যাপি (১ ডিসেম্বর ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২১) ‘মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী’ চবি জাদুঘরের প্রদর্শনী কক্ষে শুরু হয়েছে। ১ ডিসেম্বর দুপুর ১২:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপি এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন। চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, আইকিউএসি’র পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি জাদুঘরের সহকারী রেজিস্ট্রার জনাব মোহাম্মদ হোসেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসের প্রথমদিনে মুক্তিযুদ্ধ ভিত্তিক এ ধরণের একটি প্রদর্শনীর আয়োজন করায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। চবি বঙ্গবন্ধু চেয়ার পদে দায়িত্বভার গ্রহণের পর বঙ্গবন্ধু গবেষক প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. মুনতাসীর মামুন ইতোমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে চবিতে সভা-সেমিনারের আয়োজন করে চলেছেন এবং মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনীর মাসব্যাপি আয়োজনের মধ্য দিয়ে তাঁর সার্বিক কার্যক্রম এগিয়ে নিয়ে চলেছেন উল্লেখ করে মাননীয় উপাচার্য তাঁকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, জাদুঘর ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক। জাদুঘরের মাধ্যমে মানুষ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর হলো বাংলাদেশের একমাত্র একাডেমিক জাদুঘর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দসহ বিভিন্ন স্তরের গবেষকবৃন্দ তাঁদের গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ জাদুঘর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মাননীয় উপাচার্য বলেন, বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন বাঙালি জাতির জন্য পৃথিবীর বুকে শ্রেষ্ঠ অর্জন। এ প্রদর্শনীর মাধ্যমে প্রজন্মের সন্তানেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে বলে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। জাদুঘরের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি আর্কাইভ তৈরির পরিকল্পনা রয়েছে মর্মে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন। মাননীয় উপাচার্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন।
এ প্রদর্শনী আগামী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

চবি উপাচার্যের সঙ্গে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান মেয়র ডা. শাহাদাত

চবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক ২য় ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সাংগঠনিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম সর্বকালের সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে
পরবর্তী সংবাদ মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নির্মূল কমিটির মাসব্যাপী অনুষ্ঠান চট্টগ্রাম থেকে শুরু

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার ৩ শতাধিক নেতাকর্মী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ মে ৮, ২০২৬
মহেশখালীতে অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৮, ২০২৬
খাগড়াছড়িতে বনবিভাগের পুকুর থেকে লাশ উদ্ধার
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৮, ২০২৬
শুভ জন্মদিন রওশন জামিল
জন্মদিন বিনোদন মে ৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?