By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঢাবির আইইআরের প্রস্তাব অবিলম্বে পিইসি পরীক্ষা বাতিল করুন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > ঢাবির আইইআরের প্রস্তাব অবিলম্বে পিইসি পরীক্ষা বাতিল করুন
লিডশিক্ষা

ঢাবির আইইআরের প্রস্তাব অবিলম্বে পিইসি পরীক্ষা বাতিল করুন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২১/১২/০৪ at ৬:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বলেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা একটি সনদনির্ভর পরীক্ষা। এই ধরনের পরীক্ষা শিশুদের ওপর অত্যন্ত মানসিক চাপ তৈরি করে। তাই শিশুদের মানসিক চাপ নিরসন এবং তাদের সুষ্ঠু বিকাশ ও আনন্দের মধ্যে দিয়ে শিক্ষালাভের জন্য অবিলম্বে পিইসি পরীক্ষা বাতিল করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রণয়ন করা ‘প্রাথমিক শিক্ষা শিক্ষা বোর্ড আইন, ২০২১’–এর খসড়া পর্যালোচনা করে আইইআর এ রকম আরও কিছু প্রস্তাব করেছে। কয়েক দিন আগে আইইআরের পরিচালক অধ্যাপক মো. আবদুল হালিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা একটি কর্মশালা আয়োজন করে শিক্ষকদের বিশ্লেষণের ভিত্তিতে পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করতে যাচ্ছে।সরকারের প্রণয়ন করা প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত নতুন শিক্ষাক্রমের রূপরেখায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেটের মতো কোনো পরীক্ষা রাখা হয়নি। রূপরেখায় দশম শ্রেণিতে গিয়ে পাবলিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পিইসি পরীক্ষা স্থায়ীভাবে নেওয়ার জন্য মাধ্যমিকের মতো ‘প্রাথমিক শিক্ষা বোর্ড’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। বোর্ড গঠন করতে প্রাথমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া করে মতামত আহ্বান করেছেন। এর পর থেকেই সংশ্লিষ্ট অনেকেই এর বিরোধিতা করে আসছে। কিছুদিন আগে দেশের ৩৬ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে প্রাথমিক শিক্ষা বোর্ড আইন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ উল্লেখ করে তা থেকে সরে আসার দাবি জানিয়েছেন।
এখন প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইইআরও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানাল। আইইআরের পর্যালোচনা প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাপটও তুলে ধরে মূল্যায়ন নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়।

পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব ছাড়াও আইইআর বলেছে, প্রাথমিক শিক্ষার মূল্যায়ন ব্যবস্থার উন্নয়নের জন্য যদি কোনো প্রতিষ্ঠান করতে হয়, সেটি হতে হবে প্রাগ্রসর ও ভবিষ্যৎমুখী। রূপকল্প-২০৪১ বাস্তবায়ন ও দ্রুত পরিবর্তনশীল সময়ের সঙ্গে সার্থক অভিযোজনের জন্য শিশুকে প্রস্তুত করে তুলবে এমনভাবে মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাই প্রতিষ্ঠানটির কাজ সনদনির্ভর পরীক্ষা গ্রহণ হবে না, বরং এটি এমন একটি সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে, যা শিশুকে স্বাধীন, নৈতিক ও জীবনব্যাপী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এ জন্য মূল্যায়নের আধুনিক ধারণাসমূহ যেমন, শিখন হিসেবে মূল্যায়ন (অ্যাসেসমেন্ট ফরম লার্নিং), গাঠনিক মূল্যায়ন (ফরমেটিভ অ্যাসেসমেন্ট), যোগ্যতা অর্জনের জন্য মূল্যায়ন ইত্যাদিকে গুরুত্ব দিয়ে একটি সামগ্রিক রূপরেখা তৈরি করা এবং তা বাস্তবায়নে বিজ্ঞানসম্মত দিকনির্দেশনা দেওয়া হবে এর কাজ।

আর একান্তই যদি জাতীয় পর্যায়ে কোনো মূল্যায়ন করতে হয়, তা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মতো না হয়ে বর্তমানে প্রচলিত জাতীয় শিক্ষার্থী মূল্যায়নের (ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট) মতো হতে পারে। যার উদ্দেশ্য হবে শিখনের উন্নয়ন, শিক্ষণ-শিখন পদ্ধতির পরিমার্জন এবং বিদ্যালয় ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন।
আইইআর বলেছে, শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য একটি সমন্বিত শিক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন, যেখানে শিক্ষার একটি সামগ্রিক আইনি কাঠামো থাকবে।

উল্লেখ, ২০০৯ সাল থেকে পিইসি পরীক্ষা নেওয়া শুরু করে সরকার। মাদ্রাসার সমমানের শিক্ষার্থীদের জন্যও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। এখন প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল

প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী

‘স্কুল জীবনের শিক্ষার আলো আগামী দিনের পথকে আলোকিত করে’

যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না: জসিম উদ্দিন আহমেদ এমপি

উপাচার্যের সঙ্গে চবিতে চলমান ৮টি হিট প্রজেক্টের এসপিএম সদস্যদের সাক্ষাৎ-মতবিনিময়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রিয় নেত্রীর নির্দেশনা আওয়ামী লীগকে তৃণমূল থেকে সংগঠিত করা
পরবর্তী সংবাদ যে আইনে সাজা স্থগিত করা হয়েছে, সেই আইনেই খালেদা জিয়াকে বিদেশে পাটানো সম্ভব

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রামুতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
বান্দরবানে অস্ত্রসহ আটক ২
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?