By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৮:০৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যে আইনে সাজা স্থগিত করা হয়েছে, সেই আইনেই খালেদা জিয়াকে বিদেশে পাটানো সম্ভব
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > যে আইনে সাজা স্থগিত করা হয়েছে, সেই আইনেই খালেদা জিয়াকে বিদেশে পাটানো সম্ভব
রাজনীতি

যে আইনে সাজা স্থগিত করা হয়েছে, সেই আইনেই খালেদা জিয়াকে বিদেশে পাটানো সম্ভব

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২১/১২/০৪ at ৯:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রামে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ডা. শাহাদাত হোসেন

যে আইনে সাজা সাময়িক স্থগিত করা হয়েছে, সেই আইনেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সরকার অনুমতি দিতে পারে বলে দাবী করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মেডিকেল টিম বলছে- বেগম জিয়ার যে অসুস্থতা সেটার চিকিৎসা বাংলাদেশে করার কোনো সুযোগ নেই, এশিয়া মহাদেশেও করার সুযোগ নেই। তাই বেগম জিয়াকে অনতিবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। কিন্তু এক্ষেত্রে সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নানা শর্ত দিচ্ছেন। আমরা পরিস্কারভাবে বলতে চাই, বেগম জিয়াকে বিদেশে নিতে আইনের কোনো বাধা নেই। বাধা হচ্ছে প্রধানমন্ত্রী। সরকারই একমাত্র বাধা।

তিনি আজ শনিবার (৪ ডিসেম্বর) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়েছে। সরকার প্রধানের প্রতিহিংসার কারণেই বানোয়াট মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয়। পরে সাজা অস্থায়ীভাবে স্থগিত করে বাড়িতে রাখা হয়। সাজা স্থগিতের বিষয়েও প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে- বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন না। এই শর্ত হচ্ছে মানবাধিকার বিরোধী, মানুষের মৌলিক অধিকারকে খর্ব করার শর্ত।
তাই দেশের গণতন্ত্রপ্রিয়, দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ এই সরকারের কোনো ভিত্তি নেই। অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বাধা দূর করে মুক্তি দিন। না হয় চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে বাড়িতে থাকতে দিয়েছেন, এটাই নাকি উনি বেশি করেছেন। তার অর্থ হচ্ছে, একমাত্র প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা এবং খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে বানোয়াট মামলায় তারই নির্দেশে সাজা দেওয়া হয়েছে। এদেশের মানুষের দাবির চাপে তিনি বেগম জিয়াকে সাময়িক কারাদণ্ড স্থগিত করে বাড়িতে থাকতে দিয়েছেন। এর অর্থ সবকিছুই প্রধানমন্ত্রীর ইঙ্গিতে হচ্ছে।
আওয়ামীলীগের সবাই এখন ডাক্তার হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা, মন্ত্রী এমপিরা বলছেন খালেদা জিয়া বিদেশে যাবেন, এটা আইনে নেই, প্রেসিডেন্টের কাছে আবেদন করেন। প্রেসিডেন্টের কাছে আবেদনের জন্য আওয়ামী লীগের কোনো নেতার কাছ পরামর্শ নিতে হবে না। আবেদন করবে কি করবে না সেটা বিএনপির বিষয়। কারণ খালেদা জিয়া কোনো দোষ করেননি, তিনি দোষী নন। তাই আবেদনের প্রশ্নই আসে না।

বিশেষ  অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, খালেদা জিয়াকে গায়ের জোরে সরকারের নির্দেশে একটি ভূয়া মামলায় সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়া নাকি এতিমের কোটি কোটি টাকা মেরে খেয়েছেন, অথচ ওই দুই কোটি টাকা এখনো ব্যাংকে। সেই টাকা এখন বেড়ে আট কোটি টাকার বেশি হয়েছে। যদি ব্যাংক থেকে একটি টাকাও উত্তোলন না হয়ে থাকে, তাহলে তিনি কীভাবে এতিমের টাকা মেরে খেলেন? অর্থাৎ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান আওয়ামীলীগের ওবাইদুল কাদেরের “খালেদা জিয়ার জন্য বিএনপির একটি মিছিলও দেখা যায়নি” মন্তব্যের সমালোচনা করে বলেন,  ওবাইদুল কাদের সাহেব চোখে কালো চশমা পড়ে থাকেন, সেজন্য তিনি বিএনপির মিছিল দেখেন না। তিনি তো সারাদিন বাসায় বসে থাকেন, বাসা থেকে বের হন না। তিনি কি করে বিএনপির মিছিল দেখবেন? বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সারাদেশ এখন উত্তাল। তিনি বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে এনে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফসার জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি খোরশেদ আলম, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মহসিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন সাহেদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কে এম আব্বাস, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকি, কাজী সেলিম উদ্দীন, উত্তর জেলা সহ সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দৌলা সজীব প্রমূখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মিরসরাইয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এমপিকে কৃষকদলের সংবর্ধনা

শাহজাহান চৌধুরী জন-গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রস্তাব

পটিয়াকে জেলায় উন্নীত করার প্রস্তাব এমপি এনামের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতু নামকরণের প্রস্তাব

সিন্ডিকেটচক্র ভাঙতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঢাবির আইইআরের প্রস্তাব অবিলম্বে পিইসি পরীক্ষা বাতিল করুন
পরবর্তী সংবাদ সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রামুতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
বান্দরবানে অস্ত্রসহ আটক ২
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?