By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:৫৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভারতকে হারালেই পাকিস্তানের বিশ্ব রেকর্ডে ভাগ বসাবে দক্ষিণ আফ্রিকা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ভারতকে হারালেই পাকিস্তানের বিশ্ব রেকর্ডে ভাগ বসাবে দক্ষিণ আফ্রিকা
বিদেশলিড

ভারতকে হারালেই পাকিস্তানের বিশ্ব রেকর্ডে ভাগ বসাবে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২২/০১/২৩ at ২:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

টেস্ট সিরিজটা যেখানে শেষ করেছিল, দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজটা যেন সেখান থেকেই শুরু করেছে। প্রথম টেস্টে ভারতের কাছে হারার পর দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। টানা দুই ম্যাচ জিতে টেস্ট সিরিজটা নিজেদের করে নেয় তারা। প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় এরই মধ্যে নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টেম্বা বাভুমার দল খেলতে নামছে একটি বিশ্ব রেকর্ডের হাতছানি নিয়ে।

ভারত যখন দক্ষিণ আফ্রিকায় পা রাখে, ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে সাধারণ ক্রিকেট অনুরাগী—বেশির ভাগ মানুষই ভারতকেই ফেবারিট ভাবছিল টেস্ট ও ওয়ানডে সিরিজে। ভারত দলটি তারকা খেলোয়াড়ে ঠাসা। আর দক্ষিণ আফ্রিকা যাচ্ছে দল পুনর্গঠনের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। ধীরে ধীরে গুছিয়ে উঠছে তারা। কিন্তু এমন একটি দলই কিনা ভারতকে এবার নাকানিচুবানি খাইয়ে ছাড়ল। তা নাকানিচুবানি খাওয়া ভারতের জন্য সফরের শেষ ম্যাচটা কিছুটা হলেও মান বাঁচিয়ে ফেরার মিশন।পেস আক্রমণের দুই পুরধা কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়েকে ছাড়াই সিরিজ জিতে ফেলা দক্ষিণ আফ্রিকার এমনিতে তেমন কিছু চাওয়া-পাওয়ার নেই। এ ছাড়া সিরিজটা ওয়ার্ল্ড কাপ সুপার লিগেরও অংশ নয়। কিন্তু এ ম্যাচে তাদের ডাকছে বিশ্ব রেকর্ড। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিততে পারলে কমপক্ষে তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ২০তম বারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাই করার ইতিহাস গড়বে তারা।

কমপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি ২০ বার ধবলধোলাই করার বিশ্ব রেকর্ডটি এখন পাকিস্তানের দখলে। আজ ভারতকে হারাতে পারলে দক্ষিণ আফ্রিকা সেই রেকর্ডে ভাগ বসাবে। প্রতিপক্ষকে দক্ষিণ আফ্রিকার ১৯ বার ধবলধোলাই করার পর এ কীর্তি তৃতীয় সর্বোচ্চ ১৬ বার করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা কমপক্ষে তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে সর্বশেষ ধবলধোলাই করেছে ২০২০ সালে, ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে।
আজ হেরে গেলে ভারতের জন্য কমপক্ষে তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে এটি হবে পঞ্চমবারের মতো ধবলধোলাই হওয়ার ঘটনা। আর ভারতকে দুবার ধবলধোলাই করা দ্বিতীয় দল হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। এর আগে একমাত্র ওয়েস্ট ইন্ডিজই ভারতকে ওয়ানডে সিরিজ দুবার ধবলধোলাই করার ইতিহাস গড়েছে। প্রথমবার ১৯৮৩ সালে, ভারতেরই মাটিতে। দ্বিতীয়বার এই কীর্তি গড়েছে তারা ১৯৮৯ সালে নিজেদের মাঠে। ওয়ানডে সিরিজে ভারতকে ধবলধোলাইয়ের তেতো স্বাদ উপহার দেওয়া আরেকটি দল নিউজিল্যান্ড। ঘরের মাঠে ২০২০ সালে এটা করেছিল কিউইরা।এ ম্যাচের আগে ভারতের ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তার কারণ হতে পারে একটি বিষয়—ম্যাচটি হচ্ছে কেপটাউনে। এ মাঠে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৩৭ ম্যাচের ৩১টিই জিতেছে, জয়ের হার ৮৩.৭৮। নিজেদের মাঠে অন্য যেকোনো ভেন্যুর চেয়ে এটা বেশি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার কারাগারে থাকাদের মুক্ত করতে চেষ্টা চালাবে সরকার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান
পরবর্তী সংবাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবির পরিচ্ছন্নতা অভিযান
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
‘নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার হত্যার মধ্যদিয়ে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৩, ২০২৬
স্বৈরাচারী অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের যৌথ প্রতিবাদ মিছিল
জনপথ আমাদের চট্টগ্রাম রাজনীতি জুন ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?