By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৩:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ধুঁকছে রাশিয়া, নাটকীয়ভাবে কমে গেছে গোলা নিক্ষেপ: ইউক্রেন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ধুঁকছে রাশিয়া, নাটকীয়ভাবে কমে গেছে গোলা নিক্ষেপ: ইউক্রেন
বিদেশ

ধুঁকছে রাশিয়া, নাটকীয়ভাবে কমে গেছে গোলা নিক্ষেপ: ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/১১ at ১১:০২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

ইউক্রেনে রাশিয়ার গোলা নিক্ষেপ উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে। কোনো কোনো স্থানে আর্টিলারি ফায়ার ৭৫ ভাগ পর্যন্ত কমিয়ে দিয়েছে দেশটি। ফলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা আশা করছেন, রাশিয়ার সামরিক সক্ষমতা এখন শেষের দিকে। সিএনএনকে তারা জানিয়েছেন, রাশিয়া এখন হিসেব করে করে গোলা ছুঁড়ছে কারণ তাদের আর্টিলারি রাউন্ডের সরবরাহ কমে গেছে। যদিও তারা এমন দাবির পক্ষে স্পষ্ট কিংবা একক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনীয় অবস্থানে রাশিয়ার গোলা বর্ষণ কমে যাওয়ার অর্থ হচ্ছে দেশটি ক্রমশ সামরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। যুদ্ধের প্রায় ১১ মাস হয়ে গেছে। এই সময়ে রাশিয়া ইউক্রেনের বিশাল এলাকা দখলে নিলেও পশ্চিমা অস্ত্রে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেনও। সেপ্টেম্বর থেকে নভেম্ভর মাসের মধ্যে রাশিয়ার হাত থেকে বেশ কিছু এলাকা পুনরায় দখলে নিয়েছে দেশটি।

মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ওই সফলতার পেছনে রয়েছে পশ্চিমা মিত্রদের থেকে পাওয়া ব্যাপক সরবরাহ। গত সপ্তাহেও যুক্তরাষ্ট্র ও জার্মানি ঘোষণা করেছে যে, তারা ইউক্রেনকে আরমর্ড যুদ্ধযান দিতে যাচ্ছে। এছাড়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেয়ারও কথা রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম থেকেই বলছেন, ইউক্রেনে যুদ্ধ নয় বরঞ্চ সীমিত আকারে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে রাশিয়া।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন যে, পুতিন এখন দেশের মধ্যে এই সামরিক অভিযানের পক্ষে সমর্থন বৃদ্ধির চেষ্টা করছেন। এ জন্যেই অর্থডক্স ক্রিসমাসের দিন তিনি ৩৬ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ইউক্রেনের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হলেও, রাশিয়া জানিয়েছে তারা এই সময় নতুন করে হামলা থেকে বিরত থাকবে। এর মাধ্যমে মূলত দেশের খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন দৃঢ় করতে চেয়েছেন পুতিন।
গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে রাশিয়া বেশ কয়েকটি স্থানে পিছু হটেছে। এ বছরের জানুয়ারিতে সোলেদার দখলের আগ পর্যন্ত গত পাঁচ মাসে রাশিয়ার উল্লেখযোগ্য কোনো অর্জন নেই। এ সপ্তাহে সোলেদার দখল করে ইউক্রেনের আরও অভ্যন্তরে প্রবেশ করেছে রাশিয়া। তবে এই কৃতিত্বের আসল দাবিদার ভাড়াটে কোম্পানি ওয়াগনার গ্রুপ। এর প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বন্ধু। যদিও ইয়েভজেনি এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা করেছেন। ওয়াগনারের সেনাদের আরও অস্ত্র এবং স্বাধীনতা দেয়ার দাবিও জানান তিনি। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা সিএনএনের কাছে দাবি করেন, ইউক্রেনে হাজারো সেনা হারিয়েছে ওয়াগনার।

রাশিয়া ইউক্রেনে ব্যাপক পরিমাণে মিসাইল হামলা চালিয়েছে। এর বড় অংশই হচ্ছে প্রিসিশন-গাইডেড মিসাইল। ইউক্রেনে হাজার হাজার ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে মস্কো। তবে আগে যেমন ঘন ঘন হামলা চলতো, সাম্প্রতিক সময়ে তা কমে এসেছে। ফলে যুক্তরাষ্ট্র আশা করছে, রাশিয়ার মিসাইলের মজুদ হয়ত কমে গেছে।

এছাড়া গোলা নিক্ষেপের ক্ষেত্রেও দেখা গেছে রাশিয়া ৪০ বছর আগে বানানো গোলা ছুঁড়ছে। এর কারণ দেশটি এখন যুদ্ধ পরিচালনা করার মতো যথেষ্ট গোলা উৎপাদন করতে পারছে না। ফলে দেশটি পুরোনো গোলার ভাণ্ডার খালি করছে ইউক্রেনে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের দিকেও হাত বাড়িয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
শহর দখলে ব্যাপক গোলা ব্যবহার করা রাশিয়ার পুরোনো যুদ্ধ কৌশল। বিশাল শহর মারিউপোল ও মেলিটোপোল দখলেও একই কৌশল অনুসরণ করেছিল দেশটি। রাশিয়া ধীরে ধীরে অগ্রসর হতে পছন্দ করে। মূলত এই কারণেই গোলার ব্যবহার বেশি হয়। আর এতেই গোলার সংকট পড়েছে বলে মনে করছেন ইউক্রেন ও মার্কিন কর্মকর্তারা।

অপরদিকে ইউক্রেন প্রথম থেকেই কম গোলা ব্যবহার করে আসছিল। রাশিয়ার মতো শক্তির সঙ্গে সমান তালে গোলা ছোঁড়া সম্ভব নয় তাদের। যুদ্ধের প্রথম দিকে তাই তারা সোভিয়েত আমলের ১৫২ এমএম গোলার মজুদ শেষ করেছে। তবে এরপর যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো লাখ লাখ ১৫৫ এমএম রাউন্ড দিয়েছে ইউক্রেনকে। যদিও এসব সরবরাহের নানা সীমাবদ্ধতা রয়েছে। ফলে ইউক্রেন প্রতিদিন ৪০০০ থেকে ৭০০০ রাউন্ড আর্টিলারি ব্যবহার করছে প্রতিদিন। এই সংখ্যা রাশিয়ার তুলনায় অনেক কম।
রাশিয়া প্রতিদিন কি পরিমাণ গোলা ছুঁড়ছে তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের হিসাবে ব্যাপক পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া প্রতিদিন ২০ হাজার গোলা ব্যবহার করে। তবে ইদানিং তা কমে ৫ হাজারে নেমে এসেছে। অপরদিকে ইউক্রেনের দাবি, রাশিয়া প্রতিদিন ৬০ হাজার রাউন্ড গোলা ছুঁড়ে, তবে তা এখন কমে ২০ হাজার রাউন্ডে নেমে এসেছে। তবে উভয় হিসাব অনুযায়ীই রাশিয়ার গোলা ছোড়ার হার একেবারেই কমে গেছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড

ফের যুদ্ধ শুরু হলে আরও বড় চমক দেখাবে ইরান: আরাঘচি

‘চুক্তি করতে মরিয়া’ ইরান, দ্রুত শেষ হবে যুদ্ধ: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাসপাতালে থেকেও পন্তের আয় ২১ কোটি রুপি
পরবর্তী সংবাদ চঞ্চলকে শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?