By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে: নজরুল ইসলাম খান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে: নজরুল ইসলাম খান
রাজনীতি

সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২০ at ৬:৩৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ এমনিতেই কষ্টে আছে। যেখানে জনগণ দুঃসময়ের ভয় পাচ্ছে। সেখানে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। কদিন আগেই বিদ্যুতের দাম বাড়ালো। এখন আবারো গ্যাসের দাম বাড়িয়েছে। শিল্পখাতে গ্যাসের দাম বাড়িয়েছে। এর যোগান গরিব মানুষকেই দিতে হবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতা উল্লেখ করে তিনি বলেন, আজকে খাদ্য নিয়ে জাহাজ ঘুরছে, তাদের টাকা পরিশোধ করতে পারেনি। মানুষের চাকরি হচ্ছে না। কর্মসংস্থান নেই।

এরমধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে শিল্পখাতকে আরও বিপদে ফেলা হলো। সুতরাং বাংলাদেশ আরো কঠিন সংকটে পড়ার আগেই আমাদেরকে লড়াই করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
নজরুল ইসলাম খান বলেন, আজকে দেশ চরম দুঃসময় পার করছে। একটি অনির্বাচিত সরকার; যাদের দেশের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। একদিকে কিছু লোক অর্থ লুট করে কোটিপতি বনে গেছে। অন্যদিকে কয়েক কোটি লোক দরিদ্র হয়েছে। শিশুরাও দরিদ্র হয়েছেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা প্রসঙ্গে তিনি বলেন, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে মিথ্যা মামলার রায়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে আসতে পারছেন না। আসলে যারা দরিদ্র মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন তাদেরকে কারাগারে আটক রেখে লুটেরাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। ক্ষমতাসীন দলের লোকদের বিদেশে কি পরিমাণ সম্পদ! একটি জেলার ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছেন। এভাবে একটি দেশ চলতে পারেনা।

তিনি আরও বলেন, আমরা একটি বাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এজন্য আমাদের অসংখ্য নেতাকর্মী আজকে কারাগারে।

নজরুল ইসলাম খান সরকারের উদ্দেশে বলেন, ক্ষমতা ছেড়ে দেন। বিএনপি ঠিকই বের করবে কারা ব্যাংক লুট করেছে। তাদের নাম প্রকাশ করা হবে। যারা এর পেছনে জড়িত তাদেরকে সামনে আনা হবে। আমরা অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি। অনেক মা বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে। আজকে দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন গরিব অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। বিশেষ করে জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে বিপদে আপদে ও প্রাকৃতিক দুর্যোগ যেমন-বন্যা, জলোচ্ছ্বাসের মতো সংকটকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে। গরিব ও অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়ে থাকে। আজকেও প্রচন্ড শীতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এভাবেই জেডআরএফ দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও সেবামূলক কাজ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ, অধ্যাপক ড. লুৎফর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অ্যাডভোকেট আবেদ রাজা, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, কৃষিবিদ কৃষিবিদ আবদুর রহমান নূরী, সানোয়ার আলম, অধ্যাপক ড. আবু জাফর, বিপ্লবুজ্জামান বিপ্লব, শামীমা রহিম, শফিকুল ইসলাম, প্রকৌশলী মেহেদী হাসান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘সংগঠনের প্রতিটি সদস্যই একটি চলমান দাওয়াত’

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘গণভোটের রায় বাস্তবায়নে সরকার ছলচাতুরী করলে, কঠোর আন্দোলনের হুশিয়ারি’

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সিরাজগঞ্জের মাটিতে চাষ হচ্ছে ম্যাক্সিকোর চিয়া সীড
পরবর্তী সংবাদ ইইউর ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৯, ২০২৬
কক্সবাজার জেলা হাইয়েস-জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সেলিম আকবর
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৯, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৯, ২০২৬
মিরসরাইয়ে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার দুই, অটোরিক্সা জব্দ
জনপথ আইন আদালত জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?