By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ৯:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইসরাইল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইসরাইল
বিদেশলিড

নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইসরাইল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২২ at ১০:৪০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ। বলা হচ্ছে, তার সরকার গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। এজন্য তারা বিচার ব্যবস্থাকে সংস্কার করে পুরো ঢেলে সাজাতে চায়। এর বিরুদ্ধে কিছুদিন ধরে সেখানে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। তবে শনিবার রাতে তেল আবিবের সমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। পুলিশকে উদ্ধৃত করে ইসরাইলি মিডিয়া বলছে, এতে যোগ দিয়েছিলেন প্রায় এক লাখ মানুষ। এ খবর দিয়ে অনলাইন ভয়েস অব আমেরিকা বলছে, গত সপ্তাহেও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ ইসরাইলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থি এই সরকার। এতে আছে অতিমাত্রায় জাতীয়তাবাদী এবং আলট্রা-অর্থোডক্সরা।

ওদিকে সরকার বলছে, বিচারক এবং সরকারি আইনি উপদেষ্টাদের অনেক বেশি ক্ষমতা দেয়া হয়েছে। আইন প্রণয়ন এবং সুশাসনের ক্ষেত্রে এতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে।

এ জন্য আইন পরিবর্তন করা দরকার। এর বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ সত্তে¡ও নেতানিয়াহুর সরকার পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার রাতে তেলআবিবে মানুষের ঢল নামে। তারা ইসরাইলি পতাকা উত্তোলন করেন। হাতে ছিল ব্যানার। তাতে লেখা- ‘আমাদের সন্তানরা একজন স্বৈরশাসকের অধীনে বসবাস করবে না’। ‘ইসরাইলে আমাদের সমস্যা আছে’। এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। তিনি বলেছেন, দেশ রক্ষার জন্য এই বিক্ষোভ। জনগণ তাদের গণতন্ত্রকে রক্ষা করতে এই বিক্ষোভে যোগ দিয়েছে। সব বয়সী প্রজন্মই উদ্বিগ্ন। (সরকার যা করছে তা) কোনো কৌতুক নয়- এ কথা বলেছেন বিক্ষোভে যোগ দেয়া শিক্ষার্থী লিয়র। তিনি বলেন, সরকার গণতন্ত্রকে পুরোপুরি নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আমাদের বিক্ষোভ হয়েছে জেরুজালেম, হাইফা এবং বীরশেবা শহরেও।

ওদিকে ট্যাক্স ফাঁকি দেয়ার কারণে নেতানিয়াহু সরকারের মন্ত্রীপরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর ওই মন্ত্রীকে পদ থেকে বরখাস্তের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন এটর্নি জেনারেল। ফলে একদিকে প্রতিবাদ বিক্ষোভ। তার সঙ্গে যোগ হয়েছে এই আইনি চাপ। এতে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের ক্ষমতা নিয়ে গভীর এক বিভক্তি দেখা দিতে পারে।
বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এমনিতেই দুর্নীতির বিচার চলমান। আগের দফায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ই তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলেছে। এখনও চলছে। তিনি প্রতিবাদ বিক্ষোভ সত্তে¡ও এ সপ্তাহের শুরুতে বিচারবিভাগকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রতিশ্রæতি দিয়েছেন। বিরোধীরা বলছে, নিজের দুর্নীতির মামলা থেকে রক্ষা পেতে নেতানিয়াহু বিচার বিভাগকে ঢেলে সাজাতে চাইছেন। এটা করতে পারলে অভিযোগ থেকে রক্ষা পাবেন তিনি। তার বিরুদ্ধে মামলা পুরোপুরি হাওয়ায় উড়ে যাবে।

একজন বিক্ষোভকারী বলেছেন, তিনি মনে করেন বিচার বিভাগের পরিবর্তন মানেই হলো নেতানিয়াহুকে রক্ষা করা। মাত্র একজন এবং একজনই মানুষকে রক্ষা করবে এটা। তিনি হলেন নেতানিয়াহু।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ

বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ যতদিন আছি ডিফেন্ড করে যাবো
পরবর্তী সংবাদ জামিন পেলেন ইশরাক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?