By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১১:৫৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আন্দোলন নস্যাৎ করতে সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করবে: ফখরুল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > আন্দোলন নস্যাৎ করতে সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করবে: ফখরুল
রাজনীতি

আন্দোলন নস্যাৎ করতে সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৭ at ৪:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন দমন ও নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করবে বর্তমান স্বৈরাচারী সরকার। সেজন্য তারা মিডিয়াতে বিভিন্ন রকমের গল্পও তৈরি করবে। তবে এসব নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি না। এখন আমাদের লক্ষ্য হচ্ছে- জনগণকে আরও বেশি ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানব সরকারকে সরানো। এর বাইরে আমাদের কোনো চিন্তা নেই। শুক্রবার সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ সরকারের পতনের গণআন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্র মঞ্চের সঙ্গে কর্মসূচির বিষয়ে পর্যালোচনা করেছি। এ ছাড়া পরবর্তীতে কী কর্মসূচি গ্রহণ হতে পারে সে বিষয়ে আলোচনা করেছি। যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী অন্যান্য দলের সঙ্গে অতি দ্রুত বৈঠক হবে জানিয়ে ফখরুল বলেন, আগামী ৪ঠা ফেব্রুয়ারি যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে সফল করা এবং পরবর্তীকালে কী কর্মসূচি গ্রহণ করবো সেগুলো বিষয়ে সিদ্ধান্ত নেবো।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এ ছাড়া যারা বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবি জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের এই আন্দোলনে জনগণকে শরীক হতে আমরা আহ্বান জানাচ্ছি।

সত্যিকার অর্থে গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আরও বৃহত্তর ঐক্য সৃষ্টি করবো।
এ সময় গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, যুগপৎ আন্দোলনের ভিত্তির যে কর্মসূচি, তা অন্যের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য কাজ করছি। আমরা চারটি কর্মসূচি পালন করেছি। কর্মসূচিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধীরে ধীরে এই কর্মসূচি বিজয়ের পথে নিয়ে যেতে চাই। কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে আমরা নীতিগত এবং কৌশলগত বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঐক্যকে আরও দৃঢ় করা। এই ঐক্যের মধ্যে ফাটল ধরাবার জন্য বিভ্রান্ত সৃষ্টি করার জন্য শত্রুপক্ষ কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সজাগ থাকা এবং ঢাকা মহানগরের মধ্যে কিভাবে তৎপরতা বাড়ানো যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা মহানগরের বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে আমরা এটাকে সমর্থন জানিয়েছি। এটার মধ্য দিয়ে আমরা সে পর্যায়ে যাওয়ার চেষ্টা করবো, যাতে একটি অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে পারি। ৪ঠা ফেব্রুয়ারির কর্মসূচির পরে পরবর্তী ধাপে কী কর্মসূচি দিতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির লিয়াঁজো কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু ও মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

গণতন্ত্র মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন জোটটির লিয়াঁজো কমিটি সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি, যারা স্থান পেলেন কমিটিতে

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর

সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

সস্ত্রীক সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী
পরবর্তী সংবাদ সোমালিয়ায় ইসলামিক স্টেটের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি পেন্টাগনের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
জনপথ কক্সবাজার গণ মাধ্যম জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৩, ২০২৬
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মে ৩, ২০২৬
১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো
জনপথ আইন আদালত জাতীয় বাংলাদেশ লিড ৩ মে ৩, ২০২৬
ব্রিটিশ ভারতীয় বঙ্গীয় আইনসভার সাবেক এমএলসি ও এমএলএ বদি আহমদ চৌধুরীর ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?