By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৪৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ৪-৫ লাখ লোক মারা যাবে? কী যে বলেন! আমরা আইন হাতে তুলে নেবো না
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > ৪-৫ লাখ লোক মারা যাবে? কী যে বলেন! আমরা আইন হাতে তুলে নেবো না
রাজনীতি

৪-৫ লাখ লোক মারা যাবে? কী যে বলেন! আমরা আইন হাতে তুলে নেবো না

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০৩ at ১০:৫০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অধ্যাপনা থেকে পুরোদস্তুর রাজনীতিক। বিরোধী বিএনপি’র মহাসচিব। কথা বলেন সোজাসাপ্টা। দীর্ঘদিন রাজনীতি করলেও গায়ে ময়লা লাগেনি। ৭৫ বছর বয়সী এই রাজনীতিক হাল আমলে ৩৮৩দিন জেল খেটেছেন। ৮৯টি মামলা মোকাবিলা করছেন এখন। বৃহস্পতিবার কথা হলো, তবে সংক্ষিপ্ত। ভবিষ্যৎ নির্বাচন নিয়ে তার দলের অবস্থান পরিষ্কার করলেন। বললেন, আমরা নির্বাচনে যেতে চাই।

কিন্তু কোন সে নির্বাচন। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সে নির্বাচনে তো আমরা যেতে পারি না। আমাদের কথা স্পষ্ট, দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ বিএনপি’র পক্ষে অসম্ভব। অতীতের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। আর সংলাপের কথা বলছেন? আমি বলবো, এটা একটা তামাশা। আমরা তো প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছিলাম। কী লাভ হয়েছে? একটা দাবিও তিনি মানেননি। তাদের নেতাদের বক্তৃতা শুনে মনে হয়, বিরোধীরা সংলাপে অংশ নিলেই সংকটের সমাধান হয়ে যাবে। খালিস নিয়তে সংলাপ না হলে তা হবে অর্থহীন। তার মানে কি আপনারা সংলাপে যাচ্ছেন না? অর্থহীন এই সংলাপে যাওয়ার কি প্রয়োজন আছে বলুন। তাই সংলাপের কোনো প্রশ্নই ওঠে না। বলা হয়ে থাকে কিংবা আওয়ামী লীগের নেতারা বলছেন আপনারা ক্ষমতায় গেলে চার থেকে পাঁচ লাখ লোক মারা যাবে। কী যে বলেন! দেশটা কি মগের মুল্লুক হয়ে যাবে? দেশে কি কোনো আইন থাকবে না! আমরা আইন হাতে তুলে নেবো না। আমরা আইনের বাইরে কোথাও যাবো না। তাছাড়া তাদের ভয় কেন। সোজা কথা, জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা এসব বলছেন। এতে কোনো লাভ হবে না। জনগণ ভালো করেই জানে, জনসমর্থন হারিয়ে নেতারা এসব কথা বলছেন। উদ্দেশ্য একটাই- আতঙ্ক তৈরি করা, বিদেশিদের বিভ্রান্ত করা। আপনারা ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে? এটা আমরা পরিষ্কার করেছি আগেও। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। তারা আমাদের বন্ধু। আমাদের সঙ্গে আগেও সুসম্পর্ক ছিল। আমরা এই সম্পর্ককে আরও উন্নত করবো। আমাদের দাবি- দাওয়া আদায়ের ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। মিলিয়ন ডলারের প্রশ্ন, আপনারা ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নটা কেন তোলা হচ্ছে জানি না। আমাদের দলের চেয়ারপারসন আছেন। আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। তাদেরই কেউ প্রধানমন্ত্রী হবেন। তাছাড়া এই মুহূর্তে এটা মুখ্য বিষয় নয়। আমরা তো এটাও বলেছি, বিএনপি’র নেতৃত্বে সরকার হলেও কিছুদিনের জন্য একটা জাতীয় সরকার গঠিত হবে। বিগত বছরগুলোতে দুর্নীতি, অন্যায়, অনিয়মে দেশটা ডুবে গেছে। তা পরিষ্কার করা হবে সরকারের প্রধান কাজ। প্রসঙ্গ টেনে আবার বললেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে হবেন প্রধানমন্ত্রী এ নিয়ে পরিস্থিতি ঘোলা করছে। সরকার বলছে, আপনাদের ১০ই ডিসেম্বরের আন্দোলন ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবে কেন, বরং সরকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবেই ৭ই ডিসেম্বর আক্রমণ করে সেটাকে নস্যাৎ করার চেষ্টা করেছে। তারপরও বলবো সেটা নস্যাৎ হয়নি। কারণ আমরা মনে করি যে, ১০ তারিখে গোলাপবাগে যে জনসভা হয়েছে সেটায় মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত এবং বিশাল। আন্দোলন কখনো ওঠে, কখনো নামে। আমরা এখনও ভিন্ন কর্মসূচি নিয়ে এগোচ্ছি। গ্রামে, ইউনিয়নে ছড়িয়ে দিয়েছি আন্দোলন। সুতরাং আমরা মনে করি না যে, আন্দোলন ঝিমিয়ে গেছে বা আমরা পিছু হটেছি। তাহলে কি আপনারা বলছেন, আন্দোলন ব্যর্থ হয়নি? আবারও বলবো, ব্যর্থ হওয়ার প্রশ্নই আসে না। বিভিন্ন সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে, শতকরা ৮০ ভাগ মানুষ বিএনপি’র এই আন্দোলনকে সমর্থন করছে। কেন বিএনপি’র প্রতি মানুষ ঝুঁকছে? সরকারের চরম ব্যর্থতা, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কারণে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছে। জিনিসপত্রের দাম বেড়ে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সর্বোপরি রয়েছে তাদের লাগামহীন দুর্নীতি। মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থা চলতে থাকলে আগামীর দিনগুলো কি যে হবে আল্লাহ্ মালুম। আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনারা তো শুধু রাজনীতি নিয়ে আন্দোলন করছেন। ক্ষমতায় যাওয়ার জন্য নানা কর্মসূচি দিচ্ছেন। এটা মোটেই সত্য নয়। জনগণের অভাব-অভিযোগ, কষ্ট- এসব নিয়েই মূলত আমরা কর্মসূচি দিয়ে যাচ্ছি। ক্ষমতার পরিবর্তন চাই বলেই, কিছু দাবি হয়তো সামনে আসছে। দিনের শেষে আমরা বলবো, মানুষের ভাগ্য পরিবর্তনই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। সরকারের তরফে একটা প্রস্তাব এলো আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চাইলে রাজনীতি করতে পারেন। এ প্রসঙ্গে কিছু বলবেন? এটা হাস্যকর এবং দুরভিসন্ধিমূলক। সরকার যদি আন্তরিকই হয়, তাহলে বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না কেন। আগে মুক্তি দিক তারপর রাজনীতির প্রসঙ্গ আসে। তারা একটা ফাঁদ পেতেছিল। আমরা সে ফাঁদে পা দেইনি। আবারও বলছি সরকার যেখানে তাকে জামিনই দেয় না সেখানে রাজনীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ধরুন, সরকার দাবি মানলো না। তত্ত্বাবধায়ক সরকার হলো না। তখন কী করবেন? আন্দোলন, চূড়ান্ত আন্দোলন। সরকারকে বাধ্য করবো দশ দফা দাবি মেনে নিতে। এটাই আমাদের শেষ কথা। ২০১৮ এর মতো নির্বাচনে যাবেন নাতো? প্রশ্নই ওঠে না। যাইহোক, অনেকে বলে থাকেন স্থানীয় সরকারের নির্বাচন বয়কট করা আপনাদের ভুল সিদ্ধান্ত। মোটেই না। স্থানীয় সরকারের নির্বাচনে তারা যেভাবে হস্তক্ষেপ করছে তাতে মানুষের কোনো আগ্রহ নেই। মানুষ ভোট দিতেও আসে না। সামগ্রিকভাবে ভোট কলঙ্কিত হয়েছে। আস্থা কমেছে। এটার পরিবর্তন করতে হলে গোটা ব্যবস্থাটাকেই ঢেলে সাজাতে হবে। আর এটা সম্ভব দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। আপনি অতি সম্প্রতি বলেছেন, পাতানো যে কোনো নির্বাচন প্রতিহত করা হবে। কিন্তু কীভাবে? অতীতের অভিজ্ঞতাতো মোটেই সুখকর নয়। মির্জা ফখরুল জোর দিয়ে বললেন, জনগণ প্রতিহত করবে। নির্বাচন তারা করতে পারে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন হয়নি ২০১৪ এবং ২০১৮-এর নির্বাচন। আগাম কোনো নির্বাচনের সম্ভাবনা আছে কি? এরাতো অনেক কৌশলই নিচ্ছে এবং নিবে। তাতে কোনো কাজে আসবে না।
এককথায় বাংলাদেশের বর্তমান অবস্থা কী? ভয়াবহ। মানুষ অসহায়। বাঁচার জন্য লড়াই করছে। অর্থনৈতিক সংকট এতটাই তীব্র যে, মানুষ অস্তিত্ব সংকটে পড়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি, যারা স্থান পেলেন কমিটিতে

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর

সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

সস্ত্রীক সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গত ১৭ বছর শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: মীর হেলাল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজানের নিউজ
পরবর্তী সংবাদ যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সুপেয় পানির অভাব, আধুনিক সভ্যতার ছোঁয়া লাগেনি কাপ্তাইয়ের সীতা পাহাড় এলাকায়
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে শিক্ষা মে ৩, ২০২৬
হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন
অন্যান্য আবহাওয়া নির্বাচিত খবর/ লেখা মুক্ত জানালা-লেখা মে ৩, ২০২৬
তিনটি কাত‌ল মাছ বিক্রি হলো ১ লাখ ১৬ হাজার টাকায়‌
জনপথ প্রাণ-প্রকৃতি বাংলাদেশ রকমারি মে ৩, ২০২৬
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?