By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ৪:০৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামে  মোটরসাইকেল চলাচল নীতিমালা বাতিলের দাবীতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রামে  মোটরসাইকেল চলাচল নীতিমালা বাতিলের দাবীতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ
আমাদের চট্টগ্রাম

চট্টগ্রামে  মোটরসাইকেল চলাচল নীতিমালা বাতিলের দাবীতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০৫ at ৬:১০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার
 
চট্টগ্রামে  মোটরসাইকেল চলাচল নীতিমালা বাতিলের দাবীতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও বিআরটিএর চেয়ারম্যান বরাবরে স্বারকলীপি প্রদান  
মোটরসাইকেলের কালো আইন তৈরি করে যুব সমাজকে জনপ্রিয় গণতান্ত্রিক সরকারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী। ৫ মার্চ ( রবিবার)  সকাল ১১ টায় বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সামনে প্রস্তাবিত জনবিরোধী মোটরসাইকেল চলাচল নীতিমালা-২০২৩ বাতিলের দাবীতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ পালন করে সংগঠনটি। এই সময় বিআরটিএর বিভাগীয় পরিচালক (ইঞ্জিঃ) এর মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান বরাবরে স্বারকলীপি প্রদান করা হয়। বিআরটিএর পক্ষে ম্বারকলীপি গ্রহন করেন বিআরটিএর চট্টগ্রাম মেট্রো সার্কেল অফিসের উপ-পরিচালক (ইঞ্জিঃ) তৌহিদুল হোসেন। স্বারকলীপিতে বলা হয়, শহরে মোটর সাইকেল গতি ঘন্টায় ৩০ কিলোমিটারের বেশি অতিক্রম করতে পারবে না। এই সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে সাধারণ মানুষ মনে করেন। একদিকে বিআরটিএ যাত্রী পরিবহনের জন্য মান সম্মত কোন যানবাহন শহর অঞ্চলে নিবন্ধন প্রদান করেনি। লক্কর ঝক্কর গণপরিবহন দিয়ে শহর অঞ্চলের জীবন যাত্রা চলছে। বিআরটিএ এই বিষয়ে কোন উদ্যোগও নিতে পারেনি। সব সময় মালিক শ্রমিক এর দোহায় দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন। মোটরসাইকেল সাধারণ যাত্রীদের জনপ্রিয় বাহন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। যারা নীতিমালা প্রণয়নের দায়িত্বে রয়েছে তারা প্রত্যেকে সরকারী গাড়ীতে যাতায়াত করেন। কারো কাছে তেমন মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা আছে বলে আমাদের কাছে মনে হয়না। এমনকি কিসের উপর ভিক্তি করে এই গতি সীমা নির্ধারণ করা হয়েছে সে বিষয়টিও স্পষ্ট নয়। ৩০ কিলোমিটার গতিতে গাড়ী চালানোর কারনে অন্যান্য দ্রুত গতির গাড়ী চাপায় যে কোন ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এই সব দুর্ঘটনার দায়ভার কে নিবে সে বিষয়েও নীতিমালায় স্পষ্ট করে বলা হয়নি। স্বারকলীপিতে আরো বলা হয়, আমাদের দেশের মহাসড়কে সব ধরনের যান চলাচল করে, শুধু গণপরিবহন বা পণ্য পরিবহনের গাড়ী নহে। এখানে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ী, নসিমন-করিমনও দেদারসে চলাচল করে। সরকার থ্রি হুইলার বন্ধে নীতিমালা করলেও পুরাপুরি বাস্তবায়ন করতে পারেনি। পুলিশ নিয়মিত মাসোহারা নিয়ে এইসব যানবাহনকে মহাসড়কে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে। এছাড়া বিআরটিএর ম্যাজিষ্ট্রেটগণের কার্যক্রম শুধুমাত্র বিআরটিএ অফিসের কাছাকাছি রাস্তায়, মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনার চিত্র তেমন নজরে পরে না। সারাদেশে বিআরটিএর শুরু থেকে ৫০ লাখ ২৪ হাজার ৬৫৮ টি মোটরযানের নিবন্ধন প্রদান করছে, সেখানে শুধু মাত্র মোটরসাইকেল নিবন্ধন দিয়েছে ৪০ লাখ ৩৯ হাজার ৯৬৯ টি। তার মধ্যে ১২৬ সিসির নিচের মোটরসাইকেল আছে প্রায় ৩০ লাখের মতো। এইসব মোটরসাইকেল গ্রামীন জনপদের মানুষ মহাসড়কে স্বল্প দূরত্বে চলাচলের জন্য ব্যবহার করে থাকেন। মহাসড়কে যদি ১২৬ সিসির নিচের মোটর সাইকেল চলাচল করতে না পারে তাহলে এই ৩০ লাখ মোটরসাইকেলের বিষয়ে সরকার কি সিদ্ধান্ত দিবে?  বিআরটিএ দুই জনের চলাচলের শর্তে মোটরসাইকেল নিবন্ধন দিয়ে ১ জন চলাচলের নীতিমালা করা কতটুকু যুক্তি সংগত। বিআরটিএ মোটরসাইকেল নিবন্ধনে প্রতিটি মালিকের কাছ থেকে ২ জনের জন্য রাজস্ব আদায় করেছে, এই নীতিমালা প্রণয়নের পরে কি সেই ৪০ লাখ মালিককে ১ জনের রাজস্বের টাকা ফেরত দেয়া হবে কিনা? টাকা ফেরত না দিলে সেইসব মালিকরা স্বাভাবিক ভাবে মোটরসাইকেল চালাতে না পারলে তারা যদি বিআরটিএর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করে তাহলে ৪০ লাখ গ্রাহকের মামলা পরিচালনা খরচ সরকার কিভাবে বহন করবে সেটাও চিন্তার বিষয়। সাম্প্রতিক সময়ে মোটরসাইকেলে রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়ন করেছে বিআরটিএ। এই নীতিমালা প্রণয়নের পরে আমাদের দেশের তরুন উদ্যোত্তারা ব্যবসায়িক স্বার্থে মোটর সাইকেলে যাত্রী হিসেবে বহন হয়ে থাকে। এবং দ্রুত সময়ের মধ্যে নিদিষ্ট গন্তর্বে পৌছে যায়। এতে বেশ সফলতা পেয়েছে তরুন ব্যবসায়ীরা। বাইক বিরোধী নীতিতে ৩০% চাকরিজীবি ও তরুন উদ্যোত্তাদের ক্ষতির দায়ভার নেবে কে? এছাড়াও দ্রব্যমূলের উর্ধ্বগতির সময়ে জীবনের গতি কমিয়ে দেয়া কি যুক্তিসংগত? অন্যদিকে লাখ লাখ বেকার যুবক রাইড শেয়ারিং করে জীবিকা অর্জন করছে। শহরে মোটর সাইকেলের গতি কমিয়ে দিয়ে এই ব্যক্তিরা অভাব অনটনে পরে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি কাজে লিপ্ত হবে, এমন কাজের দায় কে নিবে? ঈদযাত্রা ও বিভিন্ন উৎসবে সারাদেশের লক্কর ঝক্কর বাস চলাচল করে, নছিমন-করিমন-ভটভটিতেও যাত্রী বহন করা হয়, সেইসব অনিবন্ধিত যানে সব চেয়ে বেশি দুর্ঘটনা হয়ে থাকে । এগুলো নিয়ন্ত্রনে উদ্যোগ না নিয়ে শুধু মোটরসাইকেল নিয়ন্ত্রনের জন্য নীতিমালা প্রণয়ন উদ্দেশ্য প্রণোদিত এবং জনস্বার্থ বিরোধী। দুর্ঘটনা পরিসংখ্যান যারা প্রদান করে সাম্প্রতিক তারা একটি প্রতিবেদনে বলেছে সারাদেশে মোট সড়ক দুর্ঘটনার ৪০ শতাংশ দায়ী মোটরসাইকেল। এইসব ভুয়া তথ্য উপাত্ত দিয়ে মোটর সাইকেলকে জনদুশমন হিসেবে স্বীকৃতি দেয়ার চেষ্টা করছে তারা। যে ৪০ শতাংশ দুর্ঘটনায় মোটরসাইকেলকে দায়ী করা হয়েছে সেইসব দুর্ঘটনার কারন নির্ধারণ করা হয়নি। তদন্তেও প্রমাণিত হয়নি যে শুধু মোটরসাইকেলই দুর্ঘটনার জন্য দায়ী। ৪০ লাখের বেশি মোটরসাইকেল সড়কে চলাচল করে সেই রেশিও অনুযায়ী প্রতিবছর ২ থেকে আড়াই হাজার মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলে কিভাবে পরিসংখ্যানটি তৈরি করা হয়েছে সেটাও আমাদের জানা নেই।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

সিএসইর প্রস্তুতি শেষ হলেই কমোডিটি এক্সচেঞ্জ চালু : বিএসইসি কমিশনার

‘চবির টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সবাইকে সচেষ্ট থাকতে হবে’

পাহাড়তলী থানার হত্যা মামলার প্রধান আসামী আটক

চট্টগ্রামে আইনজীবী হত্যা : ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আওয়ামীলীগকে এবার নির্বাচনী সংলাপ খেলা খেলতে দেবো না
পরবর্তী সংবাদ চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?