By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | বিকাল ৫:২০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’
আমাদের চট্টগ্রামজনপথপ্রতিষ্ঠান ও সংগঠন

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১০ at ৫:২০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ-এর ২৯তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেছেন, ক্ষুধার্ত মুখে আহারের হাসি, অন্ধ চোখে আলোর স্বপ্ন, হতাশ জীবনে আশার প্রদীপ জ্বালানোর প্রত্যয়ে—বছরব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করছে লায়ন্স জেলা। কারণ, আমরা বিশ্বাস করি মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না।

রোববার (১০ মে) লায়ন্স কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন ইমতিয়াজ ইসলামের সভাপতিত্বে ও সচিব লায়ন হাসান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, প্রথম ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আবু বকর,কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট সেক্রেটারি লায়ন গাজী মুহাম্মদ শহীদুল্লাহ, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন শাহেদুল ইসলাম, সেক্রেটারি লায়ন সাব্বির আহমেদ, আরো উপস্থিত ছিলেন, প্রেস কনফারেন্স সাব কমিটির মেম্বার লায়ন হাসিনা খান, লায়ন ক্যাপ্টেন এস আই ভুঁইয়া, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন এস. এম. আবদুল আজিজ, লায়ন আমজাদ হোসেন চৌধুরী, লায়ন পারভীন মাহমুদ, লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল,লায়ন তারেক কামাল, লায়ন সিলভেস্টার বার্বাডেট, লায়ন হুমায়ুন কবির, লায়ন কাশেম শাহ প্রমুখ।

লিখিত বক্তব্যে জেলা গভর্নর আরো বলেন, মানুষ মানুষের জন্য- এই চিরন্তন বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেই মানবতার মুখে একটু হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে চলে লায়ন্স ক্লাব। সমাজের দুঃসময়ে পাশে দাঁড়ানো, অসহায়ের চোখের জল মুছে দেওয়া, অন্ধকারে আশার প্রদীপ জ্বালানো—এই মানবিক দায়বদ্ধতাকেই আমরা আমাদের শক্তি ও প্রেরণা হিসেবে গ্রহণ করেছি।

আমি এ বছর কল দিয়েছি ‘একতাতে সমৃদ্ধি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দায়িত্ব নেওয়ার পর আমি মানবকল্যাণ, তরুণদের নৈতিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি। আমাদের নিয়মিত কর্মসূচি চিকিৎসা ক্যাম্প, রক্তদান, খাদ্য বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, খৎনা ক্যাম্প, ডায়াবেটিস সচেতনতা, নতুন কাপড় বিতরণ, জাতীয় দিবস সমূহ উদযাপনসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটি স্বতন্ত্র আই ইনস্টিটিউট, ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড প্রকল্প, দরিদ্র পরিবারের সন্তান যারা অর্থাভাবে তাদের উচ্চশিক্ষা লাভ করা সম্ভব হচ্ছে না তাদের উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দেওয়ার জন্য লায়ন্স সদস্যদের আর্থিক অনুদানে লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বছর লায়ন্স চক্ষু হাসপাতালে লায়ন্স জেলার বিভিন্ন ক্লাবের উদ্যোগে চট্টগ্রামের ১৫ উপজেলাতেই একাধিক আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এসব আই ক্যাম্প থেকে ১২ হাজার ৮৯১ জনেরও বেশি গরীব রোগীর বিনামূল্যে ছানী অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়। এছাড়া জেলা ও ক্লাবসমূহের উদ্যোগে দৃষ্টিশক্তি পরীক্ষণ ক্যাম্প আয়োজন, প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে দৃষ্টিহীনদের সহায়তাকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ক্যাম্পের মাধ্যমে চক্ষু অপারেশন ও চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। পাশাপাশি এ ক্যাম্পে চক্ষু পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন জেলায় লায়ন্সদের স্থাপিত হাসপাতালগুলি আধুনিকীকরণ ও নতুন হাসপাতাল স্থাপন করা হচ্ছে। যতদূর সম্ভব বাংলাদেশ থেকে অন্ধত্ব নিবারণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, আমরা লায়ন ও লিওরা এ দেশের বিশাল জনসমুদ্রের ক্ষুদ্র একটি অংশমাত্র। আমাদের সামর্থ্য সীমিত, আমাদের প্রচেষ্টাও হয়তো সমুদ্রের বুকে একটি জোনাকির আলোর মতো ক্ষীণ। তবুও আমরা বিশ্বাস করি—অন্ধকার ভেদ করার শুরুটা একটি ছোট আলো দিয়েই হয়। মানবতার পথে আমাদের এই নিরলস প্রয়াস কোনো জাতীয় বা সামাজিক সমস্যার পূর্ণ সমাধান নয়; বরং এটি একটি দায়বদ্ধতার আহ্বান, একটি মানবিক দৃষ্টান্ত, একটি আলোকিত মডেল নির্মাণের চেষ্টা।

সমাজের দারিদ্র্য, বৈষম্য, অশিক্ষা ও অবহেলার বিরুদ্ধে একক কোনো সংগঠনের পক্ষে লড়াই করা সম্ভব নয়। প্রকৃত পরিবর্তন তখনই আসবে, যখন দেশের মানুষ সমস্যাগুলো নিজেদের সমস্যা হিসেবে উপলব্ধি করবেন এবং সমাধানের পথে সম্মিলিতভাবে এগিয়ে আসবেন। আর সেই জাগরণের অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে গণমাধ্যম।

উল্লেখ্য, আগামীকাল ১১ মে সোমবার বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে নগরীর জিইসি কনভেনশন সেন্টার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। আগামী ১৪ ও ১৫ মে ‍দুদিনব্যাপী বার্ষিক কনভেনশন নগরীর চিটাগং ক্লাবে অনুষ্ঠিত হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল

ফটিকছড়িতে যৌন হয়রানির অভিযোগ, মাদরাসা শিক্ষক বহিষ্কার

সিএসইর প্রস্তুতি শেষ হলেই কমোডিটি এক্সচেঞ্জ চালু : বিএসইসি কমিশনার

‘চবির টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সবাইকে সচেষ্ট থাকতে হবে’

বড় প্রকল্প নয়, সামাজিক কর্মসূচিতে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

টেগ্গড ‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন মে ১০, ২০২৬
রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল
জনপথ কৃষি জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ১০, ২০২৬
ফটিকছড়িতে যৌন হয়রানির অভিযোগ, মাদরাসা শিক্ষক বহিষ্কার
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে শিক্ষা মে ১০, ২০২৬
সিএসইর প্রস্তুতি শেষ হলেই কমোডিটি এক্সচেঞ্জ চালু : বিএসইসি কমিশনার
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?