চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা উদ্বোধন কালে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন, না হলে পদত্যাগ করুন। এই সরকার জনগণের সরকার নয়। জনগণের সকল অধিকার হরণ করে আবারও ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। দীর্ঘ ১৪ বছর ধরে মানুষের গণতন্ত্র, ভোটার অধিকার কেড়ে নিয়েছে। লুটপাটের মাধ্যমে দেশ শাসন করে জনগণের অর্থ বিদেশে পাচার করেছে। আজ দেশের অর্থনীতি পঙ্গু। তিনি আজ ৪ মার্চ , শনিবার, বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকবাজার কেয়ারী টাওয়ারের সামনে চকবাজার থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পদযাত্রা উদ্বোধন কালের বক্তব্যে কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম নাজিম উদ্দিন বলেন,জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার একটি লুটপাটকারী সরকার। জনগণের হাজার হাজার কোটি টাকা এই সরকার বিদেশে পাচার করেছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি রাজপথে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে।
চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পদযাত্রা কর্মসূচি থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন,সদস্য কামরুল ইসলাম,নগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়ারদিন খালেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সরওয়ার আলম, আরো উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী,মহানগরের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, নগর যুবদলের সাবেক সহ সভাপতি মো মহসিন, নগর যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চকবাজার থানা বিএনপির যুগ্ন সম্পাদক আ.খ.ম জাহাংগীর আলম, বেলয়াত হোসেন, ১৫নং বাগমারা ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজন, সাধারণ সম্পাদক আবুল ফয়েজ,১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু,নগর যুব দলের সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম,মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক নুরুল আলম শিপু, চকবাজার থানা বিএনপি নেতা রমজু মিয়া, হাসান ওসমান গনি লিটন, জাহেদুল হক জাকু,চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন,সহ অর্থ সম্পাদক,জিয়াউল হক মিন্টু, সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রীস, সদস্য সাব্বির ইসলাম চকবাজার থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিম, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ানুল হক রিদু,ওয়ার্ড বিএনপি নেতা জসিম বাদশা, মো জসিম, এস এম সিরাজ, নুরুল হাসান টিপু, মাসুর, মো বাবুল,মো এরশাদ,মো শওকত, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহেল, হাছান, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদ্দামুল হক সাদ্দাম, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, যুবদল নেতা মো ওসমান,মো জসিম, আবুল হোসেন, মো আলমগীর,মো বাপ্পি, বাপ্পি দে, রাসেল, থানা ছাএদল সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক ইমরান লিটন, কুতুব, কামরুল,রানা, ফরহাদ,তারেক, ছৈয়দ, কামাল,জাকির,সালাউদ্দিন,মুবিন, জাহেদ, মানিক, প্রমুখ নেতৃবৃন্দ।


