By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৪৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ২০৩০ সালের মধ্যে ক্যান্সার ও হার্টের অসুখের টিকা আনছে মডার্না
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ২০৩০ সালের মধ্যে ক্যান্সার ও হার্টের অসুখের টিকা আনছে মডার্না
বিদেশ

২০৩০ সালের মধ্যে ক্যান্সার ও হার্টের অসুখের টিকা আনছে মডার্না

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০৯ at ৪:২৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পল বার্টন ক্যান্সার এবং হার্টের রোগীদের জন্য সুখবর দিয়েছেন। তিনি বলেছেন, তার কোম্পানি ২০৩০ সালের মধ্যেই এই দুটি রোগের টিকা নিয়ে আসছে। এক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে এমআরএনএ প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে তারা তৈরি করেছে করোনাভাইরাসের টিকা। তাই এমআরএনএ’কে দেখা হয় টিকার জগতে স্বর্ণালী যুগের সূচনাকারী হিসেবে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। ড. পল বার্টন বলেছেন, ২০৩০ সালের মধ্যে নিরাময়যোগ্য অবস্থায় আছেন এমন ব্যক্তিদের জন্য ব্যবহার করা যাবে তাদের টিকা। তাতে রক্ষা পাবে হাজার হাজার মানুষের জীবন। তিনি আরও বলেছেন, এরই মধ্যে গবেষণায় দারুণ সাফল্য পাওয়া গেছে। তবে এই টিকা করোনাভাইরাসের টিকার মতো সর্বসাধারণের জন্য ব্যবহারযোগ্য হবে না।

কারণ, এর দাম থাকবে অনেক বেশি। ফলে উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এটা ব্যবহার করতে পারবেন।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর হার্টের সমস্যা ও ক্যান্সারের কারণে মারা যান বিপুল সংখ্যক মানুষ। বছরে প্রায় ১৩ লাখ মানুষ মারা যান সেখানে এই দুটি রোগে। এই সংখ্যা যুক্তরাষ্ট্রে সব মৃত্যুর হিসাবে প্রতি তিনটিতে একটিরও বেশি। অনলাইন দ্য গার্ডিয়ানকে ড. পল বার্টন বলেছেন, আমাদের হাতে এই টিকা চলে আসবে এবং তা হবে উচ্চ মাত্রায় কার্যকর। এতে হাজার হাজার মানুষের জীবন রক্ষা পাবে। বহুবিধ ভিন্ন রকম টিউমার ক্যান্সারে এই টিকা ব্যবহার করা যাবে। ড. পল বলেন, কয়েক মাসে আমরা আরও কিছু জিনিস শিখতে পেরেছি। তা হলো- এমআরএনএ শুধু সংক্রামক ব্যাধির জন্যই শুধু ব্যবহার করা হয় অথবা শুধু কোভিডের জন্য ব্যবহার করা হয়। কিন্তু গবেষণায় তথ্যপ্রমাণ পাওয়া গেছে যে, বিষয়টি মোটেও তা নয়। তিনি বলেন, সব রকম রোগের ক্ষেত্রে এই এমআরএনএ ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে আছে ক্যান্সার, সংক্রামক রোগ, কার্ডিওভাসকুলার রোগ, অটোইমিউন ডিজিজ এবং বিরল রোগ। তার ভাষায়, এর সব ক্ষেত্রেই আমরা গবেষণা করছি। তাতে চমৎকার ফল পাওয়া গেছে।

এই টিকা কীভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ড. পল। তবে আগের গবেষণা দেখাচ্ছে যে, কীভাবে এমআরএনএ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হতে পারে। এমআরএনএ টিকা কোষের ভেতরে গিয়ে এক রকম প্রোটিন সৃষ্টি করে। তা কোভিডের মতো বিশেষ প্যাথোজেনের বিরুদ্ধে রোগ প্রতিরোধী ব্যবস্থা উন্নত করে। বিজ্ঞানীরা বলছেন, এই নির্দেশনা ব্যবহার করে ক্যান্সার কোষেও কাজ হতে পারে। সেখানে ক্যান্সার সেলকে সতর্ক করে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে এবং আক্রমণ থামাতে পারে। ক্যান্সার আক্রান্ত কারও দেহে এই টিকা দেয়ার আগে চিকিৎসকরা প্রথমে তার টিউমার থেকে বায়োপস্কি করবেন। তারপর ক্যান্সার কোষে এন্টিজেন শনাক্ত করবেন এবং এমআরএএ টিকার কোড নির্ধারণ করবে ওই কোষের জন্য। যেই কোড ওই ক্যান্সার কোষের ভেতরে একই এন্টিজেন সৃষ্টি করবে। চিকিৎসকরা এই টিকা তখন একজন রোগীর শরীরে প্রয়োগ করবেন, যাতে এন্টিজেন তৈরি হয়। এর বিরুদ্ধে সৃষ্টি করে রোগ প্রতিরোধ ব্যবস্থা।

রোগ প্রতিরোধী কোষকে তারপর প্রশিক্ষণ দেবে ক্যান্সার কোষকে ধ্বংস করে দিতে। দেহে আর কোনো ক্যান্সার কোষ আছে কিনা তাকে খুঁজে ফিরবে সে। চিকিৎসকরা বলেছেন, ক্যান্সারের বিভিন্নতা এবং রোগীর বিভিন্নতার ওপর ভিত্তি করে এমআরএনএ টিকা প্রয়োগ করা যেতে পারে। তবে এই টিকা হবে অনেক ব্যয়বহুল। বৃটেন এবং যুক্তরাষ্ট্রে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হয়েছে এমআরএনএ ক্যান্সার টিকা। সামনের কয়েক মাসে এর ফল পাওয়া যেতে পারে। এরই মধ্যে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) ‘বিস্ময়কর থেরাপি’ হিসেবে অনুমোদন দিয়েছে মডার্নার নিজের ক্যান্সারের টিকা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বললো রাশিয়া

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ধোনির দল ৭ উইকেটে হারিয়ে দিল রোহিত শর্মার দলকে
পরবর্তী সংবাদ ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?