By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৪:৪৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অধ্যক্ষ জাহাঙ্গীরের মৃত্যু মেনে নিতে পারছেনা এলাকাবাসী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খাগড়াছড়ি > অধ্যক্ষ জাহাঙ্গীরের মৃত্যু মেনে নিতে পারছেনা এলাকাবাসী
খাগড়াছড়ি

অধ্যক্ষ জাহাঙ্গীরের মৃত্যু মেনে নিতে পারছেনা এলাকাবাসী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/০৪ at ৩:৪৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

ফটিকছড়ির শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিবেশ। গত ২৭ এপ্রিল বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ্ শিক্ষার্থীদের উপস্থিতিতে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমকে লাঞ্চিত করেন। এতে অপমানিত হয়ে মানষিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। শহীদুল্লাহ্ বর্তমান স্কুল পরিচালনা কমিটির কেউ না হয়েও কেন স্কুল প্রধানকে প্রকাশ্যে নাজেহাল করলেন এটি নিয়ে রহস্য দানা বেধেঁছে। এর আগে মুঠোফোনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরী কর্তৃক নিগৃহীত হওয়ার পর দুটি ঘটনায় মানসিক চাপ সইতে না পেরে (স্ট্রোক) হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান তিনি। তাঁর আকস্মিক মৃত্যুর পর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে মুটোফোনে কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হলে এলাকায় সর্ব মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এর প্রতিবাদে তাৎক্ষনিক স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা বিতর্কিত স্কুল পরিচালনা কমিটি বাতিলের দাবি জানান। এ ঘটনার পর শাহনগর এলাকায় স্থানীয়দের মধ্যে পক্ষে বিপক্ষে দুটি বলয় সৃষ্টি হয়েছে। দুটি পক্ষই পরস্পরের উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। তবে একটি পক্ষ পরিচালনা কমিটির সভাপতিসহ কমিটির কয়েকজন সদস্যকে নির্দোষ দাবী করে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশাসনের পক্ষ থেকে শাহনগর এলাকায় পুলিশি টহলসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এঘটনায় সোমবার বিকালে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষাভ সমাবেশে সাবেক শিক্ষার্থীরা এ ঘটনার পিছনে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবী জানান। এসময় সাবেক শিক্ষার্থী ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, এ বিদ্যালয়ে বিগত ২৫ বছরের ইতিহাস খুবই দুঃখজনক। গত ২৫ বছরে বহু প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক অপমানিত হয়ে বিদায় নিয়েছেন। যাদের অধিকাংশই পরিচালনা কমিটির সদস্যদের দ্বারা নিগৃহীত হয়েছেন। শারীরিক এবং মানসিকভাবে লাঞ্চনার শিকার শিক্ষকদের মধ্যে রয়েছেন মাষ্টার ইব্রাহিম, মাষ্টার দিলীপ, আলী আবদুল্লাহ, মাস্টার হারুনসহ আরো বেশ কয়েকজন। তবে এদের বেশীর ভাগই লাঞ্চিত হয়েছেন কমিটির সাবেক সদস্য ও সহ সভাপতি শহিদুল্লাহ’র হাতে। লাঞ্চনা আর অপমান সইতে না পেরে জাহাঙ্গীরের মত অকালে স্ট্রোক করে মারা গেছেন মাষ্টার দীলিপ ও ইব্রাহীম। চাকুরী ছেড়েছেন আলী আবদুল্লাহ ও হারুন। এসব নিয়েও তখনকার সময় আন্দোলন করেছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের মৃত্যুও পর পরিচালনা কমিটির সভাপতিসহ কয়েকজন প্রভাবশালী সদস্যের ভয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানাননি স্কুলের শিক্ষক শিক্ষিকরা। আবার একটি পক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে অন্দোলন থেকে দুরে সরানোর প্রচেষ্টা করছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন, কলেজ শিক্ষক আতাউল স্থানীয় চেয়ারম্যানের বরাত দিয়ে মুঠোফোনে শিক্ষার্থীদেরকে মানববন্ধনে আসতে বাধা প্রদান করেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব বিষয় অস্বীকার করেছেন সিনিয়র শিক্ষক মহিউদ্দিন। তিনি বলেন, বিদ্যালয়ের ক্যাম্পাসে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য এসএসসি পরীক্ষার্থীদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে বর্তমান সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরীকে সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ্ অন্তরালে পরিচালনা করছেন বলে স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে। গত ২৭ এপ্রিল বিদায় অনুষ্ঠানে সাবেক সভাপতি এমরান চৌধুরীর মৃত্যুতে শোক ব্যানার না টাংগানোর অজুহাতে শহীদুল্লাহ অধ্যক্ষ জাহাঙ্গীরকে প্রকাশ্যে নাজেহাল এবং বর্তমান সভাপতি রাকিব চৌধুরী মুঠোফোনে বকাবকি একই সুত্রে গাঁথা বলে মন্তব্য স্থানীয়দের। তবে বিদ্যালয় সংশ্লিষ্ট একটি সুত্র জানায় শহীদুল্লাহ্ স্কুলের অফিস সহকারীকে ব্যানার তৈরি এবং টাংগানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বর্তমানে স্কুল কমিটির সাথে সম্পৃক্ত না থাকায় অফিস সহকারী বিষয়টি প্রধান শিক্ষকসহ কমিটির দু একজন সদস্যের কাছে যাচাই করেন। এতেই ক্ষিপ্ত হন শহীদুল্লাহ্। সুত্র জানায় সাবেক সভাপতি এমরান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে বিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যানার টাংগানো হয়েছিল। তবুও এতে ক্ষিপ্ত হন শহীদুল্লাহ্। স্থানীয় অপর একটি সুত্র জানায়, শহীদুল্লাহ বর্তমান কমিটিতে স্থান না পাওয়ায় তাঁর ভাতিজা রাকিবকে দিয়ে স্কুলের সব বিষয়ে নিজের নিয়ন্ত্রণে নিতেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাকিব চৌধুরীকে ক্ষেপিয়ে তোলেন। এদিকে ঐ সুত্রের দাবী, এসব কিছুর পিছনে কলকাটি নাড়ছেন স্কুলের বায়োলজি শিক্ষক মাহবুল আলম প্রকাশ মাহবুব ভান্ডারী। দীর্ঘ ৩৪ বছর যাবৎ এ স্কুলে শিক্ষকতার সুবাদে তিনি এখানে একটি বলয় গড়ে তোলেছেন বলে জানা গেছে। সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ’র সাথে ব্যক্তিগত সখ্যতার কারনে শিক্ষক হয়েও তিনি সেখানে প্রধান শিক্ষকের চেয়েও বেশী প্রভাব বিস্তার করেন। শহীদুল্লাহ্’র হাতে অতীতে স্কুলের যেসব শিক্ষক নাজেহাল হয়েছেন সবকিছুর পিছনে মাহবুব মাষ্টারের ইন্ধন রয়েছে বলে দাবী সাধারণ শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষের। সাধারণ শিক্ষক হয়েও স্কুলের প্রায়ই কাজে তাঁর সম্মতি নিতে হয়। সুত্রটি জানায় তিনিই স্কুলের অঘোষিত প্রধান শিক্ষক। তবে এসব বিষয় অস্বীকার করেছেন সিনিয়র শিক্ষক মাষ্টার মাহবুবুল আলম। তিনি বলেন, কমিটির নির্দেশেই স্কুলের স্বার্থে বিভিন্ন কাজে ভুমিকা রেখেছেন তিনি। একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানান তিনি। এদিকে এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাকিব চৌধুরী এবং সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ্ মুটোফোনে একাধিকবার ফোন করলেও তাঁদের দুজনই ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরিস্থিতি যাই হোক স্থানীয় সাধারন বাসিন্দারা এ ঘটনায় অনেকটা বাকরুদ্ধ। স্কুল পরিচালনা কমিটির সভাপতির এমন আচরন কেউই মেনে নিতে পারছেননা। তারা এঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)। বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থার জোড় দাবি জানান।
এদিকে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ও হাইদচকিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবিএম গোলাম নুর বলেন, ‘আমরা আসলে এবিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছিনা। একজন স্কুল প্রধানের সাথে পরিচালনা কমিটির সভাপতির এমন আচরণে আমরা মর্মাহত। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন। এ ঘটনার পর মঙ্গলবার বিকালে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের পরিবার মামলা করার জন্য এজাহার নিয়ে ফটিকছড়ি থানায় গেছেন বলে নিশ্চিত করেছেন তাঁর ছেলে তারেক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১ হাজার ৪৪০ জন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই

মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

খাগড়াছড়িতে তেল সংগ্রহে দীর্ঘ লাইন, ভোগান্তিতে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মারমাদের সাংগ্রাইয়ে জলকেলির উচ্ছ্বাস

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না: আইনমন্ত্রী
পরবর্তী সংবাদ আমিও একই কথা বলব-স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না: ফখরুল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?