By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি এখন অতীব জরুরী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি এখন অতীব জরুরী
আমাদের চট্টগ্রাম

রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি এখন অতীব জরুরী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৯/০৮ at ৬:১৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রামে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা

চট্টগ্রামে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘বিভিন্ন ধরনের বাতব্যথা, প্যারালাইসিস, স্ট্রোকজনিত হ্যামিপ্লেজিয়া, বয়সজনিত ও হাড় ক্ষয়জনিত ব্যথা ও শারীরিকভাবে অক্ষম, জিবিএস, স্পাইনাল কর্ড ইনজুরি, আঘাত ও স্পোর্টস ইনজুরিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি অতীব জরুরী। এসব রোগীদের জন্য অনেকক্ষেত্রে ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা হিসেবে বিবেচিত।’ বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন(বিপিএ)চট্রগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে এই দিবসটি উৎযাপন উপলক্ষে শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লী বের করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বন্দর নগরী চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালসহ ২০০টিরও অধিক ফিজিওথেরাপি সেন্টার রয়েছে।তবে সব মিলিয়ে ইন্টার্নশীপসহ পাঁচ বছর মেয়াদী ব্যচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি(বিপিটি)ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট রয়েছেন কেবল ৩০ জন।তাই অনেক ফিজিওথেরাপি সেন্টারে ভুয়া ফিজিওথেরাপিস্ট দিয়ে চলছে অপচিকিৎসা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা’। বক্তারা আরো বলেন, ‘অনেক ফিজিওথেরাপি সেন্টারেই বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ এর নির্দেশনা মানা হচ্ছেনা। এমন স্পর্শকাতর চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে অনেকেই। অনেক সেন্টারে ডিপ্লোমা পাস করে বিপিটি লিখে পরিচয় গোপন করে 

নামের আগে ফিজিও লিখে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। আবার বিপিটি (ইন কোর্স) লিখে নিজের পরিচয় গোপন করছেন যা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন আইনের ধারা ২১ লংঘন হচ্ছে। অনেকক্ষেত্রে ফিজিওথেরাপিতে কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিজেকে ফিজিওথেরাপিস্ট, টেকনিশিয়ান কিংবা ফিজিও পরিচয় দিয়ে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছেন, যা দন্ডনীয় অপরাধ। এসব ভুয়া ফিজিওথেরাপিস্টদের কাছে চিকিৎসা নিতে গিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা’।ভুয়া ফিজিওথেরাপিস্টদের কাছে চিকিৎসা না নেয়ার জন্য রোগীদের প্রতি আহবান জানান তারা। সেইসঙ্গে এসব ভুয়া ফিজিওথেরাপিস্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা। বিপিএ চট্রগ্রাম বিভাগের আহবায়ক এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডা. মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সেক্রেটারি দেব দুলাল ভৌমিক এবং লেখক ও গবেষক খনরঞ্জন রায়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড. বশির আহমেদ, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর ২০১৭-১৮ পিপি মোহাম্মদ রেজাউল করিম, পিপি রাশেদুল আমিন, রোটারি ক্লাব অফ চিটাগং সাগরিকার প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজুল ইসলাম বাবুল, সিপিআরসি’র পরিচালক এম এ জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন, ‘সিআরপি চট্রগ্রাম এর সিএম ডা. খলিলুর রহমান, চট্রগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডা. কামরুল হাসান, চট্রগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডা. সাদেকুর রহমান, প্রয়াস চট্রগ্রামের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডা. জাহেদুল ইসলাম, ডা. প্রাঞ্জল বড়ুয়া, ডা. মনির, লায়ন্স হাসপাতালের ডা. সুজন, বিসিবি’র ফিজিও ডা. শিমুল, ডা. ইমরান, ডা. তাসলিমা ও ডা. রফিক প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বিশ্বে প্রতিবছর ৮ সেপ্টেম্বর একযোগে পালিত হয়ে আসছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘অস্টিওআর্থ্র্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ও নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ উদ্বোধন

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আবারো আওয়ামী লীগকে জয়ী করতে হবে-ফজলে করিম
পরবর্তী সংবাদ মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ
জনপথ কৃষি প্রাণ-প্রকৃতি জুন ৩০, ২০২৬
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ৩০, ২০২৬
নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
খেলা জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?