By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শিক্ষা > চবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
শিক্ষা

চবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৯/০৮ at ৭:১২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

শাটল ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে রাতেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ভাঙচুর-অগ্নিসংযোগের পর আজ শুক্রবার চবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শাটল ট্রেনে ক্যাম্পাসে ফেরার পথে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মধ্যে ৩ জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে রাতেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ভাঙচুর-অগ্নিসংযোগের পর আজ শুক্রবার চবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা তেমন একটা দেখা যায়নি। তবে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শহীদ মিনার, জিরো পয়েন্টসহ ব্যস্ততম এলাকাগুলো ফাঁকা ছিল। দুপুরের পর ছেলেদের হলগুলো সামনে কিছুটা জটলা দেখা গেলেও, মেয়েদের হলের আশপাশে ছিল নীরবতা। তবে ক্যাম্পাসের দোকানগুলো খোলা পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ‍রুম্পা বলেন, ‘ভাঙচুরের ঘটনার পর সবাই ভয়ের মধ্যে আছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী হল থেকে বের হচ্ছেন না।’

শাহজালাল হলের সামনে দেখা হয় এক শিক্ষার্থীর সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘গতকালের দুর্ঘটনার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে এখনো চাপা ক্ষোভ বিরাজ করছে। অনেকেই ফের আন্দোলনের কথাবার্তা বলছেন।’

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে শাটল ট্রেনের ছাদে ক্যাম্পাসে যাওয়ার সময় চৌধুরীহাট স্টেশন এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৬ শিক্ষার্থী আহত হন।

আহতদের উদ্ধার করে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, আহতদের মধ্যে ৩ শিক্ষার্থীর অবস্থার অবনতি হওয়ায় তাদের আইসিইউতে নেওয়া হয়েছে।

তারা হলেন-বাংলা বিভাগের আমজাদ হোসেন সোহাগ (১৮) ও খলিলুর রহমান (২২) এবং জনপ্রশাসন বিভাগের আংসুইনু মারমা (২১)।

এছাড়া মাথায় আঘাত পাওয়া ৫ শিক্ষার্থীকে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন আছেন।

এদিকে রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে উপাচার্যের বাসভবন, কার্যালয়, পুলিশ বক্সসহ বিভিন্ন এলাকায় ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে।

আজ উপাচার্যের বাসভবনে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া সিসিটিভি মনিটর ও রিসিভারগুলো আঙিনায় পড়ে আছে। ভবনের দরজা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত ছড়িয়ে আছে কাঁচের টুকরো।

টেলিভিশন, এসি, সোফা, চেয়ার, ফুলের টবসহ সবকিছু ভাঙচুর করা হয়েছে।

উপাচার্যের বাসভবনে দায়িত্বপালনকারী নিরাপত্তারক্ষী আবুল কালাম বলেন, ‘রাতে ৩০০-৪০০ জন গেটের ব্যারিয়ার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আমরা ভয়ে পাহাড়ের উপরে অবস্থান নেই। ফিরে দেখি, সবকিছু তছনছ করে চলে গিয়েছে।’

এদিকে, পরিবহন এলাকায় গিয়ে দেখা যায় বেশিরভাগ বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের কাঁচ ভাঙচুর করা হয়েছে।

পরিবহন পুলের নিরাপত্তারক্ষী আবুল কাশেম বলেন, ‘গাড়িগুলো রক্ষা সম্ভব ছিল না। আন্দোলনকারী শিক্ষার্থীরা উত্তেজিত ছিলেন।’

জিরো পয়েন্টে ওয়াচ টাওয়ারের সামনে পুড়িয়ে দেওয়া চেয়ার পড়ে থাকতে দেখা গেছে।

স্বাভাবিক সময়ে ওয়াচ টাওয়ারে বসে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দৈনন্দিন তদারকি করতেন। ভবনটির কাঁচ, দরজা ভেঙে দিয়েছে আন্দোলনকারীরা।

জিরো পয়েন্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মইনুল ইসলাম বলেন, ‘চেয়ার পোড়ানো দেখে মনে হচ্ছে যে পুলিশের ওপর ভাঙচুরকারীদের ক্ষোভ বেশি ছিল।’

শিক্ষার্থীদের বিক্ষোভের পর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘শাটল ট্রেন দুর্ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে জামায়াত-শিবির ও বিএনপির প্ররোচনা ছিল।’

জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসের ফাঁড়ির সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ২২ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সিসিটিভির রেকর্ডার পোড়ানোর বিষয়ে পুলিশ অবগত আছে উল্লেখ করে তিনি জানান, ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান
পরবর্তী সংবাদ প্রতিটি সংখ্যালঘু হামলার সঙ্গে আওয়ামীলীগ জড়িত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?