শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রনালয়ের উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট কর্তৃক বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করা এবং পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার, ফেস্টুন ইত্যাদি টানানো, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে র্যালি ও একটি করে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ।
২৯ জুন (সোমবার) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এরপর শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ন্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ মোহাম্মদ আলাউদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাশ গুপ্ত, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহকারি প্রধান শিক্ষক বিপ্লব কুমার ধর,সহকারি সিনিয়র শিক্ষক শম্ভুনাথ পারিয়াল, গোলাম ফারুক, বাপপী দাশ, লাভনী প্রভা দত্ত, প্রভাস কুমার ধর, সুমন বড়ুয়া,পিংকী শীল, সুমন কান্তি দাশ,দীপিতা দেব, মোস্তেফা খাতুন।এ সময় বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


