By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | দুপুর ১২:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ তাহলে কি ভাঙছে বিএনপি?
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > তাহলে কি ভাঙছে বিএনপি?
রাজনীতি

তাহলে কি ভাঙছে বিএনপি?

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৯/২১ at ১১:৪৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জাতীয় নির্বাচন সামনে রেখে চলছে নানান তৎপরতা। বিএনপির সাবেক দুই নেতার তৃণমূল বিএনপিতে যোগ দেয়া নিয়ে চলছে আলোচনা। এ ছাড়া নতুন নিবন্ধন পাওয়া দুটি দলের নেতৃত্বেও আছেন এক সময়ের বিএনপি নেতারা। বিশ্লেষকদের মতে, নানা অপতৎপরতায় বেসামাল হয়ে দলটি একদিকে ভুগছে সিদ্ধান্তহীনতায়, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে দলের ভেতরে ভেতরে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এ অবস্থায় দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন জাগছে: তাহলে কি ভাঙছে বিএনপি?

সাধারণত নির্বাচন সামনে এলেই শুরু হয় ভাঙাগড়ার খেলা। ছোট দলগুলো শক্তির কসরত দেখিয়ে বড় দলগুলোর সঙ্গে টেক্কা দেয়ার চেষ্টা করে। দেনদরবার করে যেতে চায় সুবিধাজনক অবস্থানে। রাজনীতির কৌশলের বিষয়টি নতুন না হলেও নির্বাচনে গুরুত্ব বহন করে বলে মনে করা হয়। এ ছাড়া একদল ছেড়ে অন্য দলে যাওয়া নিয়েও চলে নানা হিসাব-নিকাশ।

সম্প্রতি তৃণমূল বিএনপিতে যোগ দেয়া বিএনপির সাবেক দুই নেতাকে ঘিরে চলছে আলোচনা। এদের একজন দলটির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক এ সদস্যকে বহিষ্কার করা হয় গত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেয়ার কারণে। অন্যজন ডাকসাইটে কূটনীতিক শমসের মবিন চৌধুরী, যিনি একসময় ছিলেন দলের অন্যতম ভাইস চেয়ারম্যান।

বিএনপির এমন দলছুটের তালিকায় আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

যদিও প্রয়াত নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিতে তৈমুর আলম আর সমশের মবিন চৌধুরী যোগ দেয়ায় বিএনপির কিছু যায়-আসে না বলে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা এখন আর বিএনপির কেউ নন। তারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই পারেন; আরেকটা দলও করতে পারেন। কিন্তু এতে বিএনপির কিছু যায়-আসে না।

অন্যদিকে আগস্টে নিবন্ধন পাওয়া ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন’ নামে নতুন আরেকটি দলেও ভিড়ছেন বিএনপির সাবেক নেতারা। বিষয়গুলোকে বিএনপি নেতারা প্রকাশ্যে গুরুত্ব না দিলেও ভেতরে ভেতরে সতর্ক নজর রাখছেন বলে শোনা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভেতরের সিদ্ধান্তহীনতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে দল ছাড়ছেন অনেকে।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অজয় দাশ গুপ্ত বলেন, ‘তারা সবসময় বলছে, যেকোনো মুহূর্তে সরকারকে উৎখাত করে ফেলবেন। কিন্তু বাস্তবে যখন নেতাকর্মীরা তার কিছুই দেখছেন না, তখন তারা দলটিকে নেতিবাচক হিসেবে ভাবেন।’

বিরোধী দল ও জোটকে বেকায়দায় ফেলতে রাজনৈতিক কৌশল হিসেবে ক্ষমতাসীন দল সুযোগ নেবে–এমনটা স্বাভাবিক বলেই মনে করেন তারা।

অজয় দাশ গুপ্ত আরও বলেন, ‘নির্বাচনে নিজের ভালো করার জন্য, নিজের জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টির জন্য তো ক্ষমতাসীনরা কাজ করবেই। আর বিএনপি সে সুযোগই করে দিচ্ছে, যা অন্যরা কাজে লাগাচ্ছে।’

একই রকম মত দেন আরেক রাজনৈতিক বিশ্লেষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ। তিনি বলেন, ‘বিরোধী দলের সঙ্গে রাজনীতির মাঠে, নির্বাচনের মাঠে কেউ যখন খেলবে, তখন সে তো কৌশল অবলম্বন করবেই। এখানে দোষের কিছু নেই। তবে দেখতে হবে সেটা নৈতিক না অনৈতিক।’

নির্বাচনী রাজনীতিতে ছোট দল ও জোট প্রভাব রাখলেও সামগ্রিক রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া কেউ খুব একটা তাৎপর্য বহন করে না বলেও মনে করেন বিশ্লেষকরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার হত্যার মধ্যদিয়ে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল’

স্বৈরাচারী অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের যৌথ প্রতিবাদ মিছিল

মিরসরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

পলাতক খুনী হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না: জিয়াউর রহমান জিয়া

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ দফা
পরবর্তী সংবাদ বাংলাদেশসহ ১৫০ দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

১ হাজার ওমরাহযাত্রী পাচ্ছেন সৌদি আরবের রাজকীয় আতিথেয়তা
ধর্ম ও জীবন ভালো খবর জুন ২৪, ২০২৬
সীতাকুণ্ডে মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৪, ২০২৬
ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া
খেলা জুন ২৪, ২০২৬
মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
খেলা জুন ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?