By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ১২:২৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাজধানীতে হরতাল সমর্থনে জামায়াতের বিক্ষোভ, হামলা, আটকের অভিযোগ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > রাজধানীতে হরতাল সমর্থনে জামায়াতের বিক্ষোভ, হামলা, আটকের অভিযোগ
রাজনীতিলিড ৩

রাজধানীতে হরতাল সমর্থনে জামায়াতের বিক্ষোভ, হামলা, আটকের অভিযোগ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/১৯ at ১০:৪২ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

টানা ৪৮ ঘণ্টা হরতাল সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথক পৃথকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উত্তরা ও ফার্মগেটে ঢাকা মহানগর উত্তরের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ দলটির। এই হামলায় ২ জন আহত হয়েছেন এবং ৫ জনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেছে তারা।

হরতাল সমর্থনে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা। তাদের মিছিলটি মিরপুর-২ নং বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মার্কেটের সামনে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এতে ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেন, সরকার সাজানো ও পাতানো নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের জন্যই আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে দিয়ে একতরফাভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। কিন্তু তাদের সে স্বপ্নবিলাস জনগণ কখনোই সফল ও সার্থক হতে দেবে না। তাই অবিলম্বে ফরমায়েশি তফসিল প্রত্যাহার, গণবিরোধী সরকারের পদত্যাগ এবং পুনর্গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। অন্যথায় হঠকারীতার জন্য রাজপথে সরকারকে সমুচিত জবাব দেয়া হবে।

উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল নাজিম উদ্দিন মোল্লার নেতৃত্বে ৪৮ ঘণ্টার লাগাতার হরতালের পক্ষে বাড্ডায় বিক্ষোভ ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। উত্তরের মজলিশে শূরার সদস্য এফ আহমেদের নেতৃত্বে রামপুরা সড়কে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন।

রাজধানীর উত্তরায় হরতাল সমর্থনে মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরা পশ্চিম থানার আমীর আবু হাসনাইন, তুরাগ দক্ষিণের থানা আমীর মাহবুবুল আলম এবং উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত আমীর হারুনুর রশীদ তারেক। এছাড়া হরতালের সমর্থনে মোহাম্মদপুর, কাফরুল, গুলশানের লিংক রোড, পল্লবী, শেওড়া পাড়া, উত্তরা, দক্ষিণখান-বিমানবন্দর সড়কে মিছিল করেছেন নেতাকর্মীরা।
এদিকে সকালে রাজধানীর নাজিম উদ্দিন রোডে হরতালের সমর্থনে মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল মুহা. দেলাওয়ার হোসেন।

এসময় তিনি বলেন, এই অবৈধ সরকার দেশে আবারো আরেকটি প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে। সরকার তাদের মদদপুষ্ট আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে জনধিকৃত ও প্রহসনের তফসিল ঘোষণা করেছে। ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ এই তফসিল প্রত্যাখ্যান করেছে। আমরা বলতে চাই, অবিলম্বে এই তফসিল বাতিল করুন। একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। পুনরায় নতুন তফসিল ঘোষণা করুন। না ইলে জনগণ যেভাবে জেগে উঠেছে, যেভাবে গণরোষ তৈরি হয়েছে, এই গণরোষে আপনারা দেশ থেকে অচিরেই ভেসে যাবেন, পদত্যাগ করতে বাধ্য হবেন। সুতরাং সময় থাকতেই সতর্ক হোন।

রাজধানীর মতিঝিল এলাকায় হরতাল সমর্থনে মিছিল ও পিকেটিং করেছেন দক্ষিণের নেতাকর্মীরা। দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. মু. আবদুল মান্নানের নেতৃত্বে এ মিছিল হয়। যাত্রাবাড়ী ধোলাইপাড় মোড় এলাকায় মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন। এছাড়া ডেমরা মহাসড়ক, বাসাবো মুগদা সড়ক এবং হাজারীবাগ সড়কে হরতাল সমর্থনে মিছিল করেছেন দক্ষিণের নেতাকর্মীরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৫৬ ফুট লম্বা মৃত তিমি

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

২৪ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাজধানীতে হরতাল সমর্থনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
পরবর্তী সংবাদ ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?