সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনের ভেতর থেকে পেট্রোল ভর্তি দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে পুলিশ।
সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, স্টেশনে দাঁড়ানো অবস্থায় উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
রেলওয়ে স্টাফ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।
সিলেটে ট্রেনে আগুন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


