By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:০২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ এবার যুক্তরাষ্ট্রেও শিখ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ ভারতের বিরুদ্ধে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > এবার যুক্তরাষ্ট্রেও শিখ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ ভারতের বিরুদ্ধে
বিদেশলিড ৩

এবার যুক্তরাষ্ট্রেও শিখ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ ভারতের বিরুদ্ধে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/২৩ at ১১:৩৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

যুক্তরাষ্ট্রে থাকা খালিস্তানপন্থী শিখ নেতা গুরপন্তওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা রুখে দিয়েছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন অভিযোগ করেছে, এই হত্যাচেষ্টার পেছনে রয়েছে ভারত। সবার আগে এ খবর দেয় বৃটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস।

এদিকে ভয়েস অব আমেরিকাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। বুধবার তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করার জন্য ভারতীয় সরকারের এজেন্টদের পরিকল্পনার বিষয়টি অত্যন্ত গুরুতর একটি বিষয়। ওয়াশিংটন এরইমধ্যে নয়াদিল্লির কাছে বিষয়টি উত্থাপন করেছে। আমরা এই সমস্যাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। মার্কিন সরকার এটিকে ভারতের সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছে। ভারতও এ নিয়ে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে যে, এ ধরনের কার্যকলাপ তাদের নীতি নয়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন ভয়েস অব আমেরিকাকে এসব কথা বলেন।

তিনি আরও জানান, ভারত সরকার এ নিয়ে তদন্ত শুরু করেছে।
এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সম্প্রতি আলোচনায় বসেছিল ভারত ও যুক্তরাষ্ট্র। সেই বৈঠক চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিছু অপরাধী, বন্দুকধারী, সন্ত্রাসবাদী এবং অন্যান্যদের মধ্যে যোগসাযোগ সম্পর্কিত অনেক তথ্য তুলে ধরা হয়েছিল। এই তথ্যগুলি উভয় দেশের জন্যই উদ্বেগের। এর প্রেক্ষিতে তারা প্রয়োজনীয় ফলোআপ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ভারতও সেই সব তথ্যের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট দফতর তাদের কাজ করছে। ভারত এই সব তথ্য খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকে। ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে এটা গুরুত্বপূর্ণ।

এর আগে ফিনান্সিয়াল টাইমসের খবরে জানানো হয়, গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের পরে ভারতকে ওই সতর্কবার্তা দেয়া হয়েছিল। তবে ঠিক কীভাবে প্রতিবাদ জানানো হয়েছিল, তা ওই প্রতিবেদনে জানানো হয়নি।
খালিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা পান্নুন। তাকে হত্যা চেষ্টা করায় শুধু কূটনৈতিক প্রতিবাদ জানিয়েই থেমে যায়নি যুক্তরাষ্ট্র। পাশাপাশি তারা এক অভিযুক্তের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিয়েছে। নিউ ইয়র্কের একটি আদালতে সেই আইনি প্রক্রিয়া চলছে। তবে ওই বিষয়টি জনসমক্ষে আনা হবে নাকি তা নিয়ে চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে পান্নুন বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে একজন মার্কিন নাগরিককে যে হুমকি দেয়া হচ্ছে, সেটা এ দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার বিশ্বাস, এমন যে কোনো প্রতিকূলতার মোকাবিলা করতে ভালোভাবেই সক্ষম জো বাইডেন প্রশাসন। তবে মার্কিন প্রশাসন তাকে হত্যাচেষ্টার বিষয়ে পূর্বে সতর্ক করেছিল কিনা তা স্পষ্ট করেননি পান্নুন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডায়ও একাধিক শিখ নেতার হত্যার ঘটনাকে কেন্দ্র করে অটোয়া-দিল্লি সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। সর্বশেষ গত জুন মাসে খালিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জরকে হত্যার জন্য সরাসরি ভারতকে দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ১৮ই সেপ্টেম্বর ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে সেই হত্যায় ভারতের ‘হাত থাকার’ অভিযোগ তোলেন। এমন অভিযোগের জবাবে ভারত বলেছিল, ট্রুডোর এ দাবি মোটেও সত্য নয়। নয়াদিল্লি পাল্টা দাবি করে, কানাডার কাছে যেসব তথ্য রয়েছে, তা ভারতকে দেয়া হোক। এরপর ভারত ও কানাডা নিজেদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলতে থাকে। ভারত দাবি করে, কানাডা কোনো প্রমাণ দিচ্ছে না। আর কানাডার দাবি, ভারত তদন্তে কোনো সহযোগিতা করছে না। এর প্রেক্ষিতে পরে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নেয় ভারত ও কানাডা। একে অপরের কূটনীতিক বহিষ্কারের পথে হাটে দেশ দুটি। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে জানা যায়, নিজ্জর হত্যাকাণ্ডে যে ভারত যুক্ত সেটিও কানাডাকে জানিয়েছে যুক্তরাষ্ট্রই। কানাডা শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনো প্রমাণ উত্থাপন করেনি। এখন যদিও দুই দেশের মধ্যেকার সম্পর্কও আবার উষ্ণ হতে শুরু করেছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৫৬ ফুট লম্বা মৃত তিমি

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

২৪ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ১৩ ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চলাচল শুরু
পরবর্তী সংবাদ সারা দেশে র‌্যাবের ৪২৮ টহল দল মাঠে নেমেছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?