চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি,এম এ সালাম কে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে দলীয় মনোনয়ন দেওয়া হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ মোহাম্মদ আলী ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের নেতৃত্বে আজ রবিবার বিকেলে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের এক আনন্দ মিছিল হাটহাজারী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এম এ সালাম নৌকা প্রতীক প্রাপ্ত হওয়ায় দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হলো। তৃণমূলের প্রাণস্পন্দন এম এ সালাম মাঠ পর্যায়ে সংগঠন কে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে হাটহাজারীবাসী পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। এ সময় উপস্হিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সেলিম উদ্দিন, হাটহাজারি উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ইকবাল বাহার, সরোয়ার চৌধুরী চেয়ারম্যান, দিল মোহাম্মদ চৌধুরী,যুগ্ম সম্পাদক শফিকুল আলম হেলাল,এস এম নোমান,সাংগঠনিক সম্পাদক মোঃ আজম উদ্দিন, মনজুর হোসেন চৌধুরী মাসুদ, সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম মুস্তফা,শ্যামল বড়ুয়া,মুস্তফা আনোয়ার জন্টু,সৈয়দ নুরুল আলম, ডাঃ বিজয় সরকার, হারুনুর রশিদ,মুক্তিযোদ্ধা ইসমাইল, মোসলেহ উদ্দিন মাসুদ, মনসুর আলম, মহসিন তালুকদার, মাষ্টার আলী নাসের চৌধুরী, মোঃ ইসমাইল, ভিপি শেখ খোরশেদুজ্জামান,কাশেম কন্ট্রাক্টর, মনির হোসেন, ওয়াহিদ চৌধুরী,হারুনুর রশিদ,কামরুল ইসলাম ইকবাল,নাজিম উদ্দিন মিয়াজি, মোঃ শাহজান, মুশফিক সাদি,সাইফুল ইসলাম,ডাঃ নুরুল আলম,নুরুল আবছার, আবু মোঃ ফোরকান, এনাম চৌধুরী, নুরুল আবেদিন জসিম, আক্তার হোসেন সুমন চেয়ারম্যান, রাশেদ খান মেনন, খোরশেদ আজিজ, মাসুদুজ্জামান সোহেল, এস এম বয়ান, মিজানুর রহমান,তফাজ্জল হোসেন ফোরকান, মনসুর আলী চৌধুরী, রিয়াজ মোরশেদ, আরিফুর রহমান রাসেল, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইলিয়াস, মিছিলটি হাটহাজারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্য্যালয়ে শেষ হয়।
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


