শফিউল আলম, রাউজান: ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূলে আমন উফশী ধানবীজ, গ্রীষ্মকালীন শাক সবজির বীজ, হাইব্রিড মরিচ বীজ,লেবু-বৃক্ষরোপন কর্মসূচীর চারা, রাসায়নিক ও জৈব সার বিরতণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন (সোমবার) রাউজান উপজেলা সদরস্থ কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম।সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো: মাসুম কবির।উপ সহকারী কৃষি অফিসার (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা সিকু কুমার বড়ুয়া, মোঃ ইমরান হোসেন, সৈকত বড়ুয়া, রোকসানা মমতাজসহ উপ সহকারী কৃষি কর্মকতাগণ উপস্থিত ছিলেন। এতে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ২১৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ৮ হাজার ৬০০ কেজি বিএডিসি, ৫ কেজি করে ১০ হাজার ৭৫০ কেজি এস.এম ই, ১০ কেজি করে ২১ হাজার ৫০০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে ২১ হাজার ৫০০ কেজি এমওপি বীজ ও সার বিতরণ করা হয়।


