বিএনপি ও সমমনা দলগুলোর দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানীর খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের অধীনে চলা একটি স্টাফ বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়াসেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমাদের কাছে খবর আসে, খিলগাঁও তালতলায় দুর্বৃত্তরা (বিআরটিসি) অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে। খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে।
খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আগুন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


