By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ দেশপ্রেমিক রাজনীতিবিদ শহীদ স্বপন চৌধুরীকে প্রজন্ম যুগ যুগ স্মরণ করবে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রেস রিলিজ > দেশপ্রেমিক রাজনীতিবিদ শহীদ স্বপন চৌধুরীকে প্রজন্ম যুগ যুগ স্মরণ করবে
প্রেস রিলিজ

দেশপ্রেমিক রাজনীতিবিদ শহীদ স্বপন চৌধুরীকে প্রজন্ম যুগ যুগ স্মরণ করবে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/০৬ at ১১:৪০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাবক, চট্টগ্রামের কৃতী সন্তান, ষাটের দশকের মেধাবী ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ স্বপন চৌধুরীর ৫১ মৃত্যুবার্ষিকীর সভা গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। প্রধান আলোচক নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ.কে.জাহেদ চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীতে অংশ নেন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, রাঙ্গামাটিজেলার প্রবীণ আওয়ামীলীগনেতা বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন, রাজনীতিক স্বপন সেন, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, সোমা মুৎসুদ্দী, শবনম ফেরদৌসী, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, দক্ষিণজেলা যুবলীগনেতা এম. নুরুল হুদা চৌধুরী, কবি সজল দাশ, সাবিহা সুলতানা রক্সি, মুক্তিযোদ্ধার সন্তান রাকিব উদ্দীন, মোঃ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, নিলয় দে, মোঃ তিতাস, মোঃ ইকবাল প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদ স্বপন চৌধুরী চট্টগ্রাম শহরে মুক্তিকামী ছাত্র ও যুবকদের সংগঠিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। একাত্তরের ২৮ মার্চ তৎকালীন রাইফেল ক্লাবের অস্ত্রাগার ভেঙ্গে তাদের মধ্যে অস্ত্র বণ্টন করেন। পরবর্তীতে তিনি রামগড় হয়ে ভারতের আগরতলায় হরিনা ক্যাম্পে উচ্চতর ট্রেনিং নিয়ে মুক্তিবাহিনীকে সংগঠিত করেন। তিনি বিভিন্ন শরণার্থী ক্যাম্পে গিয়ে ছাত্র ও যুবক সম্প্রদায়কে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। মুক্তিযুদ্ধের শেষের দিকে আগরতলায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমদ, মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানী, মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মনি ও সিরাজুল আলম খান সহ ভারতীয় মিত্র বাহিনীর এক যৌথ বৈঠকে শহীদ স্বপন চৌধুরী তার বক্তৃতায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে শত্রুমুক্ত করার রূপরেখা তুলে ধরেন। পরবর্তীতে বিএলএফ আঞ্চলিক কমান্ডার নিযুক্ত হয়ে তিনি অক্টোবরে অধিকৃত বাংলাদেশে প্রবেশ করেন এবং বিভিন্ন গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। তিনি তার দল সহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কাউখালীতে টানা দুইদিন পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধের এক পর্যায়ে ৩০ নভেম্বর আরো ৩ জন নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধাসহ আহত অবস্থায় ধরা পড়েন। পাক বাহিনী তাকে তাদের রাঙ্গামাটি সদর দপ্তরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের অল্প কিছুদিন আগে পাকবাহিনী মুক্তিযুদ্ধের এই মহান যোদ্ধাকে নৃশংসভাবে হত্যা করে এবং লাশ গুম করে ফেলে।

 

আপনি এটিও পছন্দ করতে পারেন

অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

‘মানবিক মূল্যবোধ সৃষ্টিতে হযরত ইমাম হোসাইন (রা.)’র আদর্শকে ধারণ করতে হবে’

রবীন্দ্র-নজরুল স্মরণে ‘এক বৃন্তে দুটি কুসুম’ আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

গোসাইলডাঙ্গা যুবক ক্লাবের আহবায়ক কমিটি গঠিত

চবিতে বিসিকের উদ্যোগে ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই
পরবর্তী সংবাদ মদিনা রিলেশন ফোরাম আরব আমিরাত শাখার প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?