চট্টগ্রাম বন্দর থানা পুলিশ পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (৬ নভম্বের) রাতে নিমতলা খালপাড় ও পাহাড়তলী থানার বৌ-বাজার থেকে জাল নোট উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো-নোয়াখালী জেলার কবিরহাট ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগন্নাথ এলাকার সেলিম মিয়ার বাড়ির মো. সেলিমের ছেলে মো. শাকিব (২০) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কৃষ্ণনগর হিন্দুবাড়ীর কার্তিক বিশ্বাসের ছেলে অন্তর বিশ্বাস (২২)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা বলেন, পৃথক অভিযান চালিয়ে মো.শাকিব ও অন্তর বিশ্বাসকে ৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়।
পরবর্তী তাদের তথ্য মতে পাহাড়তলী থানার বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।


