By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৮:৩২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ চসিক মেয়র ডা. শাহাদাতের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ চসিক মেয়র ডা. শাহাদাতের
আমাদের চট্টগ্রামজনপথলিড ৩

জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ চসিক মেয়র ডা. শাহাদাতের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/০৫ at ৭:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন, নাগরিক সচেতনতায় গুরুত্বারোপ
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, জলাবদ্ধতা নিরসনে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিক সচেতনতা ও সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত কার্যক্রমও জরুরি।

মঙ্গলবার (৫ মে) নগরীর বিভিন্ন এলাকায় মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।

দিনব্যাপী কর্মসূচির আওতায় মেয়র ৫নং মোহরা ওয়ার্ডের কাজির হাট বাজার থেকে চর রাঙ্গামাটিয়া স্কুল পর্যন্ত, ৬নং ওয়ার্ডের খাজা রোডের পাক্কা দোকান থেকে বাইতুল মোকাররম জামে মসজিদ পর্যন্ত, ২৮নং ওয়ার্ডের চৌমুহনী থেকে কদমতলী পর্যন্ত এবং ২৩নং ওয়ার্ডের পাঠানটুলী খান বাড়ি থেকে চট্টেশ্বরী মসজিদ সংলগ্ন পাঠানটুলী রোড পর্যন্ত চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, “জলাবদ্ধতা নিরসনে সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না। নগরবাসীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এই শহর শুধু মেয়রের একার নয়, এই শহর সকলের।”

তিনি আরও বলেন, নালা-খাল ও ড্রেনে ময়লা ফেলার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয় এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই নগরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, “জনসচেতনতার কোনো বিকল্প নেই। নাগরিকদের সহযোগিতা ছাড়া স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়।”

চসিক সূত্র জানায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খাল, ড্রেন, সংযোগ নালা ও কালভার্ট থেকে প্রতিবন্ধকতা অপসারণ এবং দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।

এদিকে জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও কার্যকর করতে সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে ৬টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি নগরীর বিভিন্ন খাল, ড্রেন ও জলাবদ্ধতাপ্রবণ এলাকার সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, “চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে। চলতি বছর প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা কমে এসেছে। বর্তমান মেয়রের কঠোর পরিশ্রম, নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগের ফলে নগরবাসী এর সুফল পাচ্ছে।”

তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

পরিদর্শনকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, পরিচ্ছন্ন বিভাগের কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘নতুন কুঁড়ি’র চতুর্থ দিন: মাঠে পটিয়ার মাইরিনের গোলবন্যা, বল হাতে সাকিবুলের ঘূর্ণি জাদু

সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায় অনুষ্ঠান

উখিয়ায় গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান

মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

টেগ্গড জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ চসিক মেয়র ডা. শাহাদাতের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায় অনুষ্ঠান
পরবর্তী সংবাদ ‘নতুন কুঁড়ি’র চতুর্থ দিন: মাঠে পটিয়ার মাইরিনের গোলবন্যা, বল হাতে সাকিবুলের ঘূর্ণি জাদু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘নতুন কুঁড়ি’র চতুর্থ দিন: মাঠে পটিয়ার মাইরিনের গোলবন্যা, বল হাতে সাকিবুলের ঘূর্ণি জাদু
জনপথ আমাদের চট্টগ্রাম খেলা মে ৫, ২০২৬
জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ চসিক মেয়র ডা. শাহাদাতের
আমাদের চট্টগ্রাম জনপথ লিড ৩ মে ৫, ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায় অনুষ্ঠান
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৫, ২০২৬
উখিয়ায় গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?