By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | ভোর ৫:১৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভোটের নাম করে ভিক্ষার চাল বিতরণ করছে আওয়ামী লীগ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ৩ > ভোটের নাম করে ভিক্ষার চাল বিতরণ করছে আওয়ামী লীগ
লিড ৩

ভোটের নাম করে ভিক্ষার চাল বিতরণ করছে আওয়ামী লীগ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/২০ at ৭:০২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

সরকার ভোটের নাম করে ভিক্ষার চাল বিতরণ করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন ৭০ শতাংশ ভোট পড়বে আওয়ামী লীগের।
তাহলে গুলশান, ব্রাহ্মণবাড়িয়া ও চট্রগ্রামে কত শতাংশ ভোট পড়েছিল। কেউ কি এসেছিল ভোট দিতে। এসব টালিবালি করে চলবে না। প্রচণ্ড নির্যাতনের মুখেও আমরা দাঁড়িয়ে আছি। শুধুমাত্র যে দাঁড়িয়ে আছি তা নয় সামনে এগিয়ে যাবার জন্য পথ হাঁটছি। যত ধরনের নির্যাতনই চালান আন্দোলন বন্ধ করতে পারবেন না৷ এ নির্বাচন জালিয়াতির নির্বাচন।

বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাজার সিন্ডিকেট, একতরফা নির্বাচন ও পরিকল্পিত সহিংসতার বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ভোট কেমন এবং কীভাবে হবে তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ভালো জানে, তাকে জিজ্ঞাসা করেন। মনোনয়ন প্রত্যাহারের দিন পুলিশ একটি রাজনৈতিক দলের অফিসে গিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে। যিনি দলের চেয়ারম্যান তার রুম বন্ধ করে কথা বলেছেন। সে দলের সেক্রেটারি সাহেব বাইরে ঘুরে বেরিয়েছেন। কিন্তু এত কিছুর পরও তিনি কথা দিতে পারেননি। অনেক অনুরোধ করার পরও সে দলের চেয়ারম্যান বললেন, আমি ভিক্ষার চাল নিয়ে নির্বাচন করতে পারব না। তার মানে সরকার ভোটের নাম করে ভিক্ষার চাল বিতরণ করছেন।

তিনি বলেন, জি এম কাদের এ কথা বলার পর আর কারো কি কোনো কথা বলার বাকি থাকে। তবে বলেছেন আওয়ামী লীগের এক নেতা, যিনি নারায়ণগঞ্জের খুব ডাকসাইটের নেতা। যাকে সারা বাংলাদেশে চিনে। আমি দেখলাম আ. লীগের সেই নেতা আজকে টেলিভিশনে বলছেন, ভোটের কোনো উৎসাহ পাচ্ছি না। কোনো আনন্দ দেখতে পাচ্ছি না, এ ভোট করে কোনো মজা পাচ্ছি না।

মান্না বলেন, গ্রামের মানুষকে ফোন করে জিজ্ঞেস করেন তারা কি ভোট দিতে যাবে। তারা বলে, বাজারে তো ভোটের কথা নেই। চায়ের দোকানে ভোটের কথা নেই। ভোট যে হবে তা রেডিও টেলিভিশন বলে কিন্তু মানুষ বলে না।

আগামী নির্বাচনে বিরোধী দল হবে স্বতন্ত্র পার্টি এমন মন্তব্য করে মান্না বলেন, এ পাতানো নির্বাচন করার পর একটা প্রশ্ন আসে। তাহলে প্রধান বিরোধী দল কে হবে। সরকার তো হয়েই আছে, জাতীয় পার্টি কি বিরোধী দল হবে। আমি বলি আরে ভাই নিজের স্ত্রীর আসনই কনফার্ম হয় না, তা নিয়ে কি যে কান্নাকাটি। আর বাকি যারা কনফার্মেশন পেয়েছেন সেই ২৪ জন বলেন, আমাদের কাকে বাদ দিয়ে কাকে যে রাখে, তা তো বুঝতে পারছি না। অতএব অনেকে বলে এবার বিরোধী দল হবে স্বতন্ত্র পার্টি। দুনিয়ার কোথাও কি এমন হয়েছে। এ ফোর টোয়েন্টি মার্কা নির্বাচন নিয়ে বড়াই করার কিছু নেই।

বিরোধীদলের নামে অপবাদ দেওয়ার জন্য সরকার এখন উঠেপড়ে লেগেছে উল্লেখ করে মান্না বলেন, ট্রেনের স্লিপার কি হাতুড়ি বাটাল দিয়ে কাটা যায়। অক্সিএসিটেলিন শিখা দিয়ে ট্রেনের স্লিপার কাটতে হয়। তাহলে কারা করল এইটা, আমরা বলেছি তদন্ত করেন। কাদের কাছে অক্সিএসিটেলিন থাকতে পারে, কারা পেতে পারে। কিন্ত সরকার কোনো জবাব দেয়নি।

মান্না বলেন, তবে সব থেকে নিন্দনীয় হচ্ছে পুলিশ কমিশনার সাহেব একটা বিবৃতি দিয়েছেন। তাহলে মনে হবে আওয়ামী লীগের পেডে একটা বিবৃতি লিখে পাঠিয়েছে সেটা উনি পাঠ করেছেন। উনি বলেছেন, সমস্ত নাশতার জন্য দায়ী বিরোধী দলগুলো। যেখানে পুলিশের কোনো তদন্তই হল না সেখানে উনি কীভাবে জানলেন। নুরুল নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, উনি নিজ চোখে দেখেছেন পোশাক পরে ট্রেনে উঠে কিছু লোক আগুন দিয়েছেন। তাহলে কেন এর তদন্ত হলো না। সত্য এমন একটা জিনিস যা কখনো চাপা থাকে না।

বিরোধী দলগুলোকে দমন করার জন্য সরকার এবং তার পেটোয়া বাহিনী এক হয়ে কাজ করছেন উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, মাঝেমধ্যে সরকার বলে কই তোমাদের আন্দোলন তো দেখতে পাচ্ছি না। আমি বলি, পুলিশের এ অত্যাচার বন্ধ করেন তারপরে দেখবেন আপনারা (আওয়ামী লীগ) তো ঘর থেকেই বের হতে পারবেন না। ৭ তারিখ নির্বাচন তো অনেক দূরের হিসাব।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতারা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৫৬ ফুট লম্বা মৃত তিমি

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

২৪ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ একদলীয় ভাগাভাগির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন অলি
পরবর্তী সংবাদ স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?