By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | বিকাল ৩:০৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সাকিবের কিংস পার্টিতে যোগদান নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > সাকিবের কিংস পার্টিতে যোগদান নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
লিড ২রাজনীতি

সাকিবের কিংস পার্টিতে যোগদান নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/১৯ at ১:৩৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

কিংস পার্টিখ্যাত বিএনএমে যোগ দিয়েছিলেন ক্রিকেটার ও বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। গণমাধ্যমে একটি ছবি আসা প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি বিষয়টা গণমাধ্যমে দেখেছি। এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না। এখন তিনি আওয়ামী লীগের টিকিটে জয়লাভ করেছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে জয়লাভ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ার সময়ই তিনি দলের প্রাথমিক সদস্য হন। তার আগে দলের কেউ ছিলেন না। এর আগের বিষয়টি আমাদের জানা নেই।

তিনি আরও বলেন,

সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচন সামনে রেখে অনেক রাজনৈতিক দলের ফুল ফুটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি, সেটা তো আমাদের জানা নেই। স্বাধীন নির্বাচন কমিশন; কাকে নিবন্ধন দেবে, সেটা তাদের ব্যাপার। নির্বাচনের আগে ফুল ফুটেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম)। তাদের নিবন্ধন দিয়েছে ইসি, সেটা ইসিকে জিজ্ঞাসা করুন। এখানে তো আওয়ামী লীগের কোনো প্রকার সহায়তা, অনুরোধ ছিল না বা ভীতিও দেখানো হয়নি।

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধুপ্রতিম রাষ্ট্রের সহযোগিতা চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বন্ধুপ্রতিম রাষ্ট্রের সহযোগিতায় আমরা দেশকে অল্প সময়ের মধ্যে স্বাধীন করতে পেরেছি। আজকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি। আওয়ামী লীগ যদি একদলীয় শাসনের জন্য বন্ধুরাষ্ট্রের সহায়তা চায়, আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য বন্ধুরাষ্ট্রের সহায়তা চাই। সোমবার ১৮ নভেম্বর ঢাকা মহানগর বিএনপির নেতা আনোয়ারুজ্জামানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

আজ সাংবাদিকরা মঈন খানের ভারতের সহায়তা চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন,

আমাদের গণতন্ত্র তো ঠিকই আছে। ক্ষমতায় বসানোর মালিক জনগণ। জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়।

বিএনপিকে ভাঙা হচ্ছে মঈন খানের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিকে আমরা ভাঙতে যাব কেন? আমাদের কী কোনো দুর্বলতা আছে যে, বিএনপি থেকে লোক এনে পূরণ করতে হবে। আওয়ামী লীগে তো কোনো দুর্ভিক্ষ নেই। এখানেই তো অনেক লোক রয়েছেন।

বিএনপির ইফতার পার্টি সম্পর্কে তিনি বলেন,

তাদের ইফতার পার্টি বলবো নাকি গীবত পার্টি বলবো? সেখানে আল্লাহর গুণকীর্তন হয় না, সরকারের অন্ধ সমালোচনা করা হয়। ক্ষমা আমাদের কাছে কেন তাদের চাইতে হবে? তাদের নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ। এ অবস্থায় গলাবাজি ছাড়া কোনো পণ্য-রশদ তাদের নেই। তারা অপপ্রচার বন্ধ করুক, তাহলে ক্ষমা চাওয়ায় যেতে হবে না। আমরা গায়ে পড়ে কিছু বলতে যাব না।

মেয়াদোত্তীর্ণ কমিটির সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের ব্যাপারে শেখ হাসিনার সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হবে, সে সভা হতে পারে ঈদের পর বলেও জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,

পণ্যের উর্ধ্বগতি রুখতে বাজার তদারকি হচ্ছে। কিছু পণ্যের দাম কমেছে। অন্যান্য পণ্যের দামও কমবে, সরকারের চেষ্টায় সামান্যতম কমতি নেই। সর্বাত্মক চেষ্টা চলছে। অপেক্ষা করুন, ফল পাওয়া যাবে।

প্রসঙ্গত: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বাসায় গিয়ে কিংস পার্টিখ্যাত বিএনএমে যোগ দিয়েছিলেন ক্রিকেটার ও বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। নির্বাচনের আগে নতুন এ দলে যোগ দিতে মেজর হাফিজের হাতে আবেদন ফরম তুলে দিয়েছিলেন ক্রিকেটের বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ফলে ফের রাজনীতির আলোচনায় কিংসপার্টি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সুযোগ পেয়েই বাজিমাত তামিমের
পরবর্তী সংবাদ রাজধানীতে ভবন থেকে লোহার পাইপ পড়ে প্রাণ গেল যুবকের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?