By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৪:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইসরাইলে অস্ত্র সরবরাহ স্থগিত করছে কানাডা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ইসরাইলে অস্ত্র সরবরাহ স্থগিত করছে কানাডা
বিদেশলিড ২

ইসরাইলে অস্ত্র সরবরাহ স্থগিত করছে কানাডা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/২১ at ১:১৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ইসরাইলকে অস্ত্র সরবরাহ দেয়া স্থগিত করছে কানাডা। বুধবার এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির অফিস। তাদের এই সিদ্ধান্তে ইসরাইলি নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে। এমনিতেই গাজায় নৃশংসতা, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বার বার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় সাধারণ মানুষকে এভাবে নির্বিচারে হত্যার ফলে দিন দিন আন্তর্জাতিক অঙ্গনে নিঃসঙ্গ হয়ে যাবে ইসরাইল। এরই মধ্যে তাদের হামলায় প্রায় ৩২ হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের রক্তে ভেসে যাচ্ছে গাজার মাটি। মানুষ এখন জীবন বাঁচানোর জন্য যা-তা খাচ্ছে। পানের পানি নেই। জ্বালানির সঙ্কট।

অসংখ্য শিশু আছে, তাদের পিতা বা মাতা, অথবা পিতামাতা কেউ বেঁচে নেই। এসব শিশু বেঁচে আছে আল্লাহর ইচ্ছায়। বার্তা সংস্থা এএফপি বলছে, দখলীকৃত ফিলিস্তিনি এই ভূখণ্ড এখন পাহাড়সম মানবিক সঙ্কট মোকাবিলা করছে। কয়েক মাসের যুদ্ধে সেখানকার কয়েক লাখ মানুষ এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা। তারা ইসরাইলকে বছরে শত শত কোটি ডলারের সামারিক সহায়তা দিয়ে থাকে। এরই মধ্যে তারা ইসরাইলে তাদের শিপমেন্ট কমিয়ে দিয়েছে। শুধু সরবরাহ দিচ্ছিল প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম। এর মধ্যে আছে রেডিও। মেলানিয়া জোলির অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, ৮ই জানুয়ারি থেকে ইসরাইলে নতুন করে অস্ত্র রপ্তানি অনুমোদন করেনি সরকার। আমরা যে শাসকগোষ্ঠীকে অস্ত্র রপ্তানি করছি, তারা পূর্ণাঙ্গভাবে নীতি মেনে না চলা পর্যন্ত তা অব্যাহত থাকবে। ইসরাইলে প্রাণঘাতী পণ্যের রপ্তানি করার ক্ষেত্রে কোন মুক্ত অনুমোদন নেই।

এতে আরও বলা হয়, ৮ই জানুয়ারির আগে যেসব রপ্তানিতে অনুমোদন ছিল তার ওপরও এর প্রভাব পড়বে।

মঙ্গলবার কানাডা সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, স্থানীয় পর্যায়ে পরিস্থিতি যা তাতে এসব সরঞ্জাম রপ্তানি করতে পারি না আমরা। যেসব অস্ত্র বড় রকম সামরিক অভিযানে ব্যবহার করা হবে, তা রপ্তানি করতে পারি না আমরা। তবে কানাডা সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইসরাইলি নেতারা। পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বলেন, হামাসের উগ্রপন্থিদের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে ক্ষুণ্ন করবে এই সিদ্ধান্ত। এক্সে তিনি লিখেছেন, কানাডার বর্তমান কর্মকাণ্ড কঠোরভাবে বিচার করবে ইতিহাস।

তবে কানাডা সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন, গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়। সেখানে ব্যাপক পরিমাণ এবং ক্রমবর্ধমান সংখ্যক মানুষ অনাহারে কাটাচ্ছেন। এর প্রেক্ষিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ ‘মেশিনে’ সমর্থন দেয়া উচিত হবে না যুক্তরাষ্ট্রের। ইসরাইলকে অস্ত্র সরবরাহের ইস্যুতে বিশ্বজুড়ে বেশ কিছু দেশে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কানাডায় ফিলিস্তিনি বংশোদ্ভূত আইনজীবিদের জোট ও নাগরিকরা মার্চের শুরুর দিকে ইসরাইলে অস্ত্র সরবরাহ স্থগিত করার আবেদন জানিয়ে অভিযোগ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, তাদেরকে অস্ত্র সরবরাহ দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে আইন লঙ্ঘন করছে অটোয়া।
কানাডার সবচেয়ে বেশি অস্ত্র পায় ইসরাইল। ২০২২ সালে ইসরাইলে তারা কানাডিয়ান ২ কোটি ১০ লাখ ডলারের সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে। ২০২১ সালে এর পরিমাণ ছিল ২ কোটি ৬০ লাখ। এসব হিসাবে কানাডার কাছ থেকে যারা অস্ত্র আমদানি করে তার শীর্ষ ১০টি দেশের মধ্যে ইসরাইল অন্যতম।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তারাবীহ ও তাহাজ্জুদ নামাজ রোজাদারকে মাগফিরাতের মঞ্জিলে নিয়ে যায়
পরবর্তী সংবাদ অস্তিত্ব সংকটে ভুগছে মিয়ানমারের সামরিক জান্তা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?