By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৯:৪৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ গাজায় ইসরাইলের হত্যালীলা, ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > গাজায় ইসরাইলের হত্যালীলা, ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা
বিদেশলিড ২

গাজায় ইসরাইলের হত্যালীলা, ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/২৩ at ২:৪১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বিশ্বমঞ্চে। আর এই ফাঁকে নির্বিচারে পবিত্র রমজানেও নিরীহ ফিলিস্তিনিদের হত্যালীলায় মেতে উঠেছে ইসরাইল। তারা গাজার দক্ষিণে খান ইউনুসে, রাফায় ভয়াবহ হামলা চালিয়েছে। এতে চারটি শিশুসহ নিহত হয়েছেন বহুসংখ্যক ফিলিস্তিনি।

ওদিকে ভয়াবহ এই হামলা স্থগিত করতে ইসরাইলকে বাধ্য করার একটি নতুন প্রস্তাব ভোটে তোলার কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এর আগে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। তাতে ভেটো দেয় রাশিয়া ও চীন। কারণ, তাতে একতরফা ইসরাইলকে সুবিধা দেয়ার কথা বলা হয়। অন্যদিকে রাফায় পরিকল্পিত স্থল হামলা বন্ধে ওয়াশিংটন ইসরাইলের প্রতি যে আহ্বান জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে মধ্যপ্রাচ্য থেকে তেমন কোনো অর্জন ছাড়াই ফিরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করার জন্য শনিবার গাজার সীমান্ত শহর রাফা সফরে যাওয়ার কথা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর।

৭ই অক্টোবরে পর থেকে ইসরাইলের বাধাহীন হত্যাযজ্ঞে নিহত হয়েছেন কমপক্ষে ৩২ হাজার ৭০ জন ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন ৭৪ হাজার ২৯৮ জন। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলেছে, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান সম্বলিত একটি বার্তার ওপর ভোট সোমবার পর্যন্ত স্থগিত করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে যুক্তরাষ্ট্র শুক্রবার যে খসড়া প্রস্তাব উত্থাপন করে তার বিরোধিতা করেছে আরব দেশগুলো। এই প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। এতে গাজায় ইসরাইলকে অবিলম্বে অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়নি বলে বলা হয়।

ওদিকে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব আজ শনিবার ভোটে তোলার কথা ছিল। কিন্তু তা আরও আলোচনার জন্য সময় পিছিয়ে নেয়া হয়েছে। এই প্রস্তাবটি দেখতে পেয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে মুসলিমদের পবিত্র রমজানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়। যা একটি টেকসই স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। এতে হামাসের হাতে থাকা সব জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়। গাজায় সব মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সব বাধা তুলে নেয়ার কথা বলা হয়।

ওদিকে আল জাজিরার সাংবাদিকরা জানাচ্ছেন, গাজার কেন্দ্রীয় অঞ্চলে ডিয়ের আল বালাহ এলাকায় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনির তাঁবুতে বোমা হামলা করছে ইসরাইলি যুদ্ধবিমান। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
ফিলিস্তিনি এক ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দিতে ইঞ্জিনিয়ারিং সার্ভে করছে ইসরাইলি বাহিনী। অভিযোগ করা হয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীদের বহনকারী বাসে ওই ব্যক্তি গুলি করেছিলেন। ওই ফিলিস্তিনিকে দিয়ের ইবজিয়া গ্রামের মুজাহিদ বারাকাত মানসুর বলে শনাক্ত করা হয়েছে। পরে পিছু নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এতে অংশ নেয় ইসরাইলি সেনাবাহিনী, একটি হেলিকপ্টার ও একটি ড্রোন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বড় প্রকল্প নয়, সামাজিক কর্মসূচিতে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা, রড-সিমেন্ট নয়: শিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘সাকিবের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়ে দেবে’
পরবর্তী সংবাদ বরফাবৃত অ্যান্টার্কটিকার বুকে ‘বিশাল দরজা’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১০, ২০২৬
কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে স্বাস্থ‍্য মে ১০, ২০২৬
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১০, ২০২৬
‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?