কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক অভিযান চালিয়ে জ্বালনি কাঠসহ পিকআপ আটক করেছে গত সোমবার(২৫ মার্চ) রাতে। রাইখালী রেঞ্জের বন কর্মকর্তা, কর্মচারীদের একটি টহল দল কারিগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে জ্বালানি কাঠসহ পিকআপ (চট্টগ্রাম -ক ৫৮২৯) আটক করে।
রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে পাচারকালে টহল দলের সদস্য তিনছড়ি বিট কর্মকর্তা শফিউদ্দিন মজুমদার, বাঙ্গালহালিয়া বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ লতিফ সহ বন কর্মচারীরা অভিযান চালিয়ে জ্বালানী কাঠ গুলি জব্দ করে। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, পাচাররোধে টহল দলের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
কাপ্তাই পাল্পউড বিভাগের অভিযানে জ্বালানি কাঠসহ পিকআপ আটক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


